ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

’ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’ পেলেন শাকিরা

  |   বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   115 বার পঠিত

’ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’ পেলেন শাকিরা

অনুষ্ঠিত হয়ে গেল ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড-২০২৩’-এর আকর্ষণীয় রাত। এ বছর ৯টি পুরস্কার জিতে শীর্ষে ছিলেন বিশ্বখ্যাত পপতারকা টেলর সুইফট। পুরস্কার জিতেছে নিকি মিনাজ, সেলেনা গোমেজ, রেমা, আইস স্পাইস, শাকিরা, আনিতা, লানা দেল রে, কোরিয়ান ব্র্যান্ড ব্লাকপিংকসহ আলোচিত পপতারকা ও অ্যালবামসমূহ। এ বছর শাকিরাকেও সম্মানিত করা হয়েছে ‘ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’ দিয়ে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড-২০২৩’-এর সন্ধ্যায় সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর মধ্যে একটি ‘ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’ দেওয়া হয় কলম্বিয়ান পপকুইন শাকিরাকে। ভিএমএ অ্যাওয়ার্ডে প্রথম দক্ষিণ আমেরিকান শিল্পী হিসেবে উল্লেখযোগ্য পুরস্কার পেয়ে ইতিহাস তৈরি করেছেন শাকিরা।

পুরস্কার জয়ের পর মঞ্চে নিজের বক্তৃতায় ‘ওয়াকা ওয়াকা’ গায়িকা এমটিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাত্র ১৮ বছর বয়সে তার ক্যারিয়ারের অংশ হওয়ার জন্য। সেই সঙ্গে তার বাবা-মা এবং সন্তানদের ভালোবাসা এবং সমর্থনের জন্যও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

শাকিরা বলেন, ‘আজ রাতে আমি সেই ব্যক্তিদের ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিজ্যুয়াল ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি আমার বাবা-মাকে ধন্যবাদ জানাতে চাই। আমি আমার সন্তান মিলান ও শাশাকে ধন্যবাদ জানাতে চাই, যারা এখানে আছে আমার জন্য।’

বাচ্চাদের উদ্দেশে শাকিরা বলেন, ‘একজন মা সবই করতে পারেন―এটি আমাকে অনুভব করানোর জন্য এবং আমাকে উৎসাহিত করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।

Facebook Comments Box
বিষয় :

Posted ৫:১২ পিএম | বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।