| শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 166 বার পঠিত
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই বিশেষ কিছু। চলমান ক্রিকেট বিশ্বকাপে শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।
এই ম্যাচের আগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
জানা গেছে, হাই ভোল্টেজ ম্যাচ আরও জমিয়ে দিতে হাজির হচ্ছেন তারকারা। এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন অরিজিৎ সিং, শংকর মহাদেবন ও সুখবিন্দর সিং।
বিসিসিআইয়ের টুইটে জানানো হয়, ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হবে একটি বিশেষ পারফরম্যান্স দিয়ে। সবাই তৈরি হয়ে যান এই দারুণ গানের অনুষ্ঠানের জন্য। অরিজিৎ সিং এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গান গাইবেন।
এরপর সেই অনুষ্ঠানের সময় দিয়ে দেওয়া হয়েছে। এরপর আরও দুটি টুইট করে জানানো হয় যে সুখবিন্দর সিং ও শংকর মহাদেবনও এদিন পারফর্ম করবেন।
প্রসঙ্গত, বাংলাদেশ সময় ২টা ৩০মিনিটে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
Posted ৩:০৬ এএম | শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।