| রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 156 বার পঠিত
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের রাজা হিসেবে ঘোষণা করা হয় তৃতীয় চার্লসকে। আগামী ৬ মে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা হিসেবে অভিষেক হবে ব্রিটেনের ৭৩ বছর বয়সী এ নতুন রাজার। এতে যোগ দেবেন রাজা চার্লস ও তাঁর স্ত্রী ক্যামিলা। এ উপলক্ষে তার পরের দিন ৭ মে রাজপ্রাসাদে হতে যাচ্ছে জমকালো এক কনসার্ট।
সারা বিশ্বের গণ্যমান্য ব্যক্তিরা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে উপস্থিত থাকবে ব্রিটেনের উইন্ডসর দুর্গে। তাদের পাশাপাশি এ অনুষ্ঠানে একমাত্র ভারতীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন সোনম কাপুর। কমনওয়েলথ ভার্চুয়াল গায়কদলের অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। যারা ব্রিটেনের রাজ পরিবারের প্রতি সম্মান জানিয়ে সংগীত পরিবেশন করবেন।
এ বিষয়ে সোনম কাপুর বলেন, ‘শিল্পীদের প্রতি রাজা চার্লসের যে শ্রদ্ধা ও ভালোবাসা, তা মাথায় রেখে একটি অনুষ্ঠানের আয়োজন করছে কমনওয়েলথ ভার্চ্যুয়াল গায়ক দল। আমি তাতে যোগ দিতে পেরে খুবই গর্বিত ও আনন্দিত। এটা ঐক্য, সম্প্রীতি ও শান্তির দিকে ইতিবাচক পদক্ষেপ।’
‘সাওয়ারিয়াঁ’ সিনেমার মাধ্যমে বলিউডে সফর শুরু করেন সোনম। তারপর থেকে ‘দিল্লি-৬’, ‘প্যাডম্যান’, ‘বীরে দি ওয়েডিং’-এর মতো সিনেমায় কাজ করে প্রশংসা পেয়েছেন। ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করার পর থেকে বলিউডে কাজ অনেক কমিয়ে দিয়েছেন সোনম। এখন বেশির ভাগ সময় যুক্তরাজ্যে থাকেন অভিনেত্রী।
Posted ১১:৩৭ এএম | রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।