নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 287 বার পঠিত

আপনি কি জানেন, বিশ্বের সবচেয়ে ছোট ফোন এখন আপনার হাতের মুঠোয়। যার নাম জেনকো টাইনি টি১ ফোন। যে ফোনটির জেনকো টাইনি টি১-এর দৈর্ঘ্য মাত্র ৪৬.৭ মিমি, প্রস্থ ২১ মিমি ও পুরুত্ব ১২ মিমি এবং এর ওজন মাত্র ১৩ গ্রাম। এটি একটি কয়েন বা ইউএসবি ড্রাইভের চেয়েও হালকা। আকারে এতটাই ক্ষুদ্র যে এটি সহজেই আপনার হাতের আঙুলের ডগায় এমনকি কয়েনের পাশে রাখলে হারিয়েও যেতে পারে।
তবে আশ্চর্যের বিষয় হচ্ছে— এই খুদে ফোন দিয়েও আপনি স্বাভাবিক কল করতে পারবেন, পাঠাতে পারবেন মেসেজ, ঠিক অন্য ফোনের মতোই। ছোট্ট হলেও স্মার্টফোনের সব ফিচার পাবেন এ ফোনে। এই ছোট্ট গ্যাজেটটিতে আছে ০.৪৯ ইঞ্চি ওলেড ডিসপ্লে, যেখানে স্পষ্টভাবে নম্বর, টেক্সট ও মেন্যু দেখা যায়।
জেনকো টাইনি টি১ এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে প্রথম পরিচিত হয় কিকস্টারটেড ক্যাম্পেইনের মাধ্যমে। এর পরের বছর ২০১৮ সালের মে মাসে বাজারে আসে। জেনকো টাইনি টি১ দেখতে অনেকটা খেলনার মতো মনে হলেও এর কিপ্যাড স্পর্শে প্রতিক্রিয়া ভালো। এতে মাইক্রোফোন ও স্পিকার দুটোই আছে। ফলে ফোনে কথা বলার সময় কোনো সমস্যা হয় না। ফোনের বডি মজবুত প্লাস্টিকের তৈরি, যা ছোট হওয়া সত্ত্বেও টেকসই।
আর ব্যাটারির ক্ষমতা ছোট হলেও এই ফোনে একবার চার্জ দিলে প্রায় ৩ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যায় এবং ১৮০ মিনিট পর্যন্ত টক টাইম দেওয়া সম্ভব। প্রথম দিকে জেনকো টাইনি টি১-এর দাম ছিল প্রায় ৪০-৫০ ডলার। বর্তমানে কিছু অনলাইন মার্কেটপ্লেসে এটি সংগ্রহযোগ্য আইটেম হিসেবে বিক্রি হয়। যদিও এটি কোনো মূলধারার ফোন নয়, তবু এর জনপ্রিয়তা কমেনি প্রযুক্তি অনুরাগীদের কাছে।
এ ফোনে রয়েছে ন্যানো সিম স্লট, যা দিয়ে আপনি ২জি নেটওয়ার্কে কল এবং মেসেজ পাঠাতে পারবেন। যদিও স্মার্টফোনের যুগে ২জি অনেকটা অতীত, তবু এই ফোনের মূল আকর্ষণ তার আকার ও অভিনবত্ব। ফোনটি ব্লুটুথ সমর্থন করে। আর ৩০০টি কন্ট্যাক্ট নম্বর সেভ করে রাখতে পারবেন ফোনটিতে।
Posted ৪:৪৩ পিএম | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।