রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বিশ্ববিদ্যালয় এখন ক্যান্টনমেন্টের মতো পরিচ্ছন্ন: চবি উপাচার্য

বাংলাদেশ ডেস্ক   |   রবিবার, ৩০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   278 বার পঠিত

বিশ্ববিদ্যালয় এখন ক্যান্টনমেন্টের মতো পরিচ্ছন্ন: চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর মনে হয়েছিল পুরো ক্যাম্পাসটা যেন আবর্জনার স্তূপ। এখন পরিবেশ এমন— ক্যান্টনমেন্টের সঙ্গেও তুলনা করা যায়’।

রোববার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পরিবেশ–বিষয়ক সাক্ষরতা বৃদ্ধি এবং সলিড ওয়েস্ট–ফ্রি ক্যাম্পাস গঠনের লক্ষ্য নিয়ে রোববার এই পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও প্রশাসন।

উদ্বোধনের পর সকাল ১০টায় শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান, যা চলবে দুপুর ১২টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২৪ জন পরিচ্ছন্নতা কর্মী ও ৩০০–এর বেশি শিক্ষার্থী অংশ নেন এই উদ্যোগে। ক্যাম্পাসের ১২টি গুরুত্বপূর্ণ পয়েন্ট—রেলস্টেশন, গোলচত্বর, শহীদ মিনার, বুদ্ধিজীবী চত্বর, ছেলেদের হল, মেয়েদের হল, চাকসু ভবন, কলা অনুষদের নতুন–পুরোনো ভবন, বোটানিক্যাল গার্ডেন, জীববিজ্ঞান অনুষদ ও বিজ্ঞান অনুষদ—একযোগে পরিষ্কার করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি উপ–উপাচার্য (প্রশাসনিক) মো. কামাল উদ্দীন বলেন, ‘আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা আজ এখানে এসে দায়িত্ব পালন করছেন—তাদের ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমরা যদি পরিষ্কার রাখতে পারি, তাহলে শিক্ষার্থীরা আরও মনোযোগী হয়ে পড়ালেখা করতে পারবে। আজকের আয়োজন নিয়মিত করা গেলে ক্যাম্পাস আরও পরিচ্ছন্ন থাকবে।’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার সময় ক্যাম্পাসের পরিবেশ ছিল প্রায় মরুভূমির মতো। এখন অনেকটাই বদলে গেছে। শিক্ষার্থীদের এই ভূমিকা ক্যাম্পাসে প্রাণ ফিরিয়েছে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা প্রাণবন্ত ক্যাম্পাস গড়ে তুলেছে, এজন্য তাদের এবং চাকসুকে ধন্যবাদ। পরিচ্ছন্নতার চর্চা যদি শিক্ষার্থীদের মধ্যে বজায় থাকে, তা রাজনৈতিক, সামাজিক সব ক্ষেত্রেই ছড়িয়ে পড়বে।’

চাকসুর সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক তাহসিনা রহমান বলেন, ‘আজকের কর্মসূচির মাধ্যমে আমরা সবার মধ্যে একটি বার্তা পৌঁছে দিতে চেয়েছি। শিক্ষক–শিক্ষার্থীদের মাঝে পরিবেশ–বিষয়ক সাক্ষরতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ–উপাচার্য (একাডেমিক) মোহাম্মদ শামীম উদ্দিন খান, চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব ও নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান। সঞ্চালনা করেন সহ–সাধারণ সম্পাদক আয়ুবুর রহমান।

কর্মসূচিতে অংশ নেয় গ্রিন ভয়েস, আওয়ার গ্রিন ক্যাম্পাস, ক্যারিয়ার ক্লাব, কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, চবি সায়েন্টিফিক সোসাইটি, ইউথ থ্রি-আর সোসাইটি, পিএডিএফসহ আরও কয়েকটি পরিবেশ–সামাজিক সংগঠন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১১:১০ এএম | রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।