ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

‘বিব্রতকর পরিস্থিতি’ সামাল দিয়ে বাহবা পেলেন নায়িকা

  |   বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   165 বার পঠিত

‘বিব্রতকর পরিস্থিতি’ সামাল দিয়ে বাহবা পেলেন নায়িকা

মুক্তির অপেক্ষায় থাকা ঈদের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ আর নিজের সঞ্চালনায় টক শো নিয়ে আলোচনায় বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। ছবির প্রচারে সাক্ষাৎকার দিতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছিলেন শেহনাজ। তবে পাল্টা দিতেও দেরি করেননি তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের মুক্তির অপেক্ষায় থাকা ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ শেহনাজ ছাড়াও আছেন সালমান খান, পূজা হেগড়ের মতো তারকা। বড় তারকাদের সঙ্গে এক ছবিতে অভিনয় করে বেশ রোমাঞ্চিত অভিনেত্রী। তবে ছবির প্রচারে তিনি মুখোমুখি হন ভক্তদের। কেউ ইংরেজিতে প্রশ্ন করলে সঞ্চালক তা হিন্দিতে অনুবাদ করে শেহনাজকে বলছিলেন। এতেই চটে যান শেহনাজ।

অনুষ্ঠানের সঞ্চালককে থামিয়ে অভিনেত্রী বলেন, ‘ইংরেজি কিছুটা হলেও বুঝতে পারি আমি, এতটাও অশিক্ষিত নই।’ মজার ছলে এ কথা বললেও সঞ্চালকের বিদ্রূপের জবাব দিয়েছেন, তিনি এতে খুশি তাঁর ভক্ত-অনুসারীরা।

তবে ইংরেজিতে তিনি যে ততটা দক্ষ নন, সে কথা বিভিন্ন সময় নিজেই জানিয়েছিলেন শেহনাজ গিল। তবে এ–ও জানিয়েছিলেন, নিজের দুর্বলতার চেয়ে সবলতার দিকেই মনোযোগ দিতে চান তিনি।

রিয়েলিটি শো ‘বিগ বস’ দিয়ে তারকা বনে যাওয়া শেহনাজের প্রথম ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’।

Facebook Comments Box

Posted ১০:০৮ পিএম | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।