ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বিদেশে সাদিয়া আয়মানের উৎসব

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   301 বার পঠিত

বিদেশে সাদিয়া আয়মানের উৎসব

ঈদের নায়িকা হিসাবে পর্দায় হাজির হয়েছিলেন সাদিয়া আয়মান। কুরবানির ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘উৎসব’। নাটকের জনপ্রিয় এ অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা এটি। এদিকে ঈদের দিন থেকেই সিনেমাটি রয়েছে দর্শক আগ্রহে। দিন দিন এর দর্শক আগ্রহ আরও বাড়ছে। সেদিক বিবেচনায় দ্বিতীয় সপ্তাহে এসে শো বেড়েছে সিনেমাটির। দেশের মাল্টিপ্লেক্সে বেশিরভাগ শো হাউস ফুল যাচ্ছে বলে সংশ্লিষ্টদের দাবি। এদিকে সাড়া ফেলা এ সিনেমা এবার মুক্তি পেতে যাচ্ছে বিদেশে।

জানা গেছে, আগামী ২০ জুন থেকে সিনেমাটি দেখা যাবে কানাডার ‘সিনেপ্লেক্স’, আমেরিকার ‘এএমসি’, ‘রিগ্যাল’, ‘সিনেমার্ক’ এবং ইউকের ‘সিনেওয়ার্ল্ড’ চেইনে। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো। আগামী ২১ জুন ‘উৎসব’ মুক্তি পাবে অস্ট্রেলিয়াতেও। চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘অ্যা ক্রিসমাস ক্যারল’ এর ছায়া অবলম্বনে এটি নির্মাণ করেছেন তানিম নূর।

এক কৃপণ ব্যক্তিকে কেন্দ্র করে গল্প। এক উৎসবের রাতে অতীতের তিন ব্যবসায়িক অংশীদারের আত্মা তার সামনে এসে হাজির হয়। তারা তাকে নিয়ে যায় নিজের অতীত, বর্তমান ও ভবিষ্যতের স্মৃতির ভেতরে। সেই অভিজ্ঞতায় বদলে যেতে থাকেন মানুষটি। মুক্তির পর থেকেই সিনেমাটি খোঁজ নিতে প্রেক্ষাগৃহে ছুটছেন সাদিয়া।

অভিজ্ঞতা জানিয়ে সাদিয়া বলেন, ‘দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করেছি। সে অভিজ্ঞতা এক অন্যরকম অনুভূতি। প্রথমদিন থেকেই বেশ সাড়া পাচ্ছি। দর্শকের প্রশংসা পাচ্ছি, যা অনুপ্রাণিত করছে আমাকে।’

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, যিনি ভূতের রূপে হাজির হয়েছেন। তার সঙ্গে ছিলেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান ও অপি করিম। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ।

প্রসঙ্গত, সাদিয়া অভিনীত প্রথম সিনেমা ‘কাজলরেখা;। সেখানে অভিনয়ে বেশ প্রশংসিত হয়েছেন এ অভিনেত্রী। এদিকে এবারের ঈদে ‘উৎসব’ ছাড়া আরও একটি ওটিটি সিরিজে অভিনয় করেছেন তিনি। অমিতাভ রেজার নির্মাণে ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’য় তাকে দেখা গেছে মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে।

Facebook Comments Box

Posted ৬:০৭ পিএম | রবিবার, ১৫ জুন ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।