| বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ | প্রিন্ট | 118 বার পঠিত

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৮ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহামান্য রাষ্ট্রপতির দিনব্যাপী অনুষ্ঠান থাকায় পুরনো বাণিজ্য মেলার মাঠের অনুমোদন দেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে।
এ জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের পূর্বের স্থানেই সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।
প্রশাসনের অনুমতি নিয়ে সেখানেই শান্তি সমাবেশ করার কথা জানিয়েছেন আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
আয়োজক সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজাল বাবু জানান, শুক্রবার নির্ধারিত সময়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এর আগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আজ শান্তি সমাবেশ করতে চেয়েছিল। কিন্তু গতকাল দিনভর নাটকীয়তা শেষে রাতে জানানো হয়- শুক্রবার বিকালে আগারগাঁওয়ে বাণিজ্য মেলার (পুরনো) মাঠে তাদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।
এর আগে বিএনপিও তাদের সমাবেশ পিছিয়ে শুক্রবার করার ঘোষণা দেয়।
Posted ৮:১১ এএম | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।