রবিবার ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বাস, ট্রেন, লঞ্চ কোথাও এবার ভোগান্তি নেই: সেতুমন্ত্রী

  |   শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   117 বার পঠিত

বাস, ট্রেন, লঞ্চ কোথাও এবার ভোগান্তি নেই: সেতুমন্ত্রী

গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদযাত্রা যানজটমুক্ত, দুর্ভোগবিহীন ও নিরাপদ হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২১ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বিআরটি প্রকল্পের ওভারপাস পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বাস, ট্রেন, লঞ্চ কোথাও এবার ঈদযাত্রায় ভোগান্তি নেই। তরুণ প্রজন্মের জন্য পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল উন্মুক্ত করেছে সরকার। ঈদ শেষে ফেরার পথেও ভোগান্তি যাতে না হয় সেজন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চালু থাকবে মনিটরিং সেলও।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মনজুর হোসেন এবং বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Facebook Comments Box

Posted ৬:২০ এএম | শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।