ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বাবার অনুপস্থিতিতেই বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হন ঐশ্বরিয়া

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   299 বার পঠিত

বাবার অনুপস্থিতিতেই বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হন ঐশ্বরিয়া

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ নিয়ে গত এক বছর ধরে সামাজিক মাধ্যমে চলছে নেটিজেনদের তুমুল আলোচনা সমালোচনা। এতো বেশি গুঞ্জন চাউর হয়েছে যে, এই সম্পর্ক টিকে আছে কিনা এমন সন্দেহ জেগেছে ভক্ত-অনুরাগীদের মাঝে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেটি সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের একটি সাক্ষাৎকারের কিছু অংশ। যেখানে তিনি শেয়ার করেছেন, কীভাবে আগে থেকে কিছু না জানিয়ে তার বাড়িতে হাজির হয় গোটা বচ্চন পরিবার।

তার বাবার অনুপস্থিতিতেই কীভাবে জীবনের অন্যতম বড় সিদ্ধান্তটি নিতে বাধ্য হয়েছিলেন অভিনেত্রী। ওই ভিডিও দেখে এক মুহূর্তে আপনি হয়েই যেতে পারেন নস্টালজিক। একই সঙ্গে পুরোনো সমীকরণ মনে করে ভিজতে পারে চোখও।

ঐশ্বরিয়া বলেন, আমি দক্ষিণ ভারতীয়। রোকা কী জিনিস আমি নিজেই জানতাম না। হঠাৎ অভিষেকের বাড়ি থেকে ফোন আসে। বাবা সেই সময় শহরের বাইরে। বাবার আসতে এক দিন সময় লাগবে। তিনি বলেন, ওদিকে পা (অমিতাভ বচ্চন) আর বাকিরা বাড়ি চলে আসছেb। আমি অভিষেককে ফোন করতেই ও বলল— আমি কিচ্ছু জানি না। আমি তো অবাক। ওহ মাই গড!

 

 

 

অভিনেত্রী বলেন, বাবাকে ছাড়াই বাগদান হয়। শুধু কি তাই, বাগদান হওয়ার পরেই নিজের বাড়িতেও নিয়ে যেতে চান বচ্চনরা। তবে তিনি রাজি হননি। বাবার অনুপস্থিতিতে এত বড় সিদ্ধান্ত নিতে চাননি বলে জানান অভিনেত্রী।

Facebook Comments Box

Posted ৫:৩০ পিএম | সোমবার, ২১ জুলাই ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।