| শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ | প্রিন্ট | 124 বার পঠিত

বান্দরবানের রুমা ও থানচিতে পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সকালে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটকদের দুর্গম এলাকায় যাওয়ার আগে উপজেলা প্রশাসনের কাছ থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহ করে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে।
শুক্রবার (১৪ জুলাই) থেকে ওই দুই উপজেলায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে রোয়াংছড়ি ছাড়া বান্দরবানের সব উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণে আর কোনও বাধা থাকলো না।
Posted ২:৪১ পিএম | শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।