ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

প্রথমবারের মতো মায়ের চরিত্রে জুহি চাওলা

  |   সোমবার, ০৭ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   154 বার পঠিত

প্রথমবারের মতো মায়ের চরিত্রে জুহি চাওলা

প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের পুত্র বাবিলের মায়ের ভূমিকায় এবার দেখা যাবে জুহি চাওলাকে। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ‘ফ্রাইডে নাইট প্ল্যান’ সিনেমায় মায়ের চরিত্রে হাজির হচ্ছেন নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেত্রী।

গল্পে মায়ের অনুপস্থিতিতে দুই ভাই তার বন্ধুদের নিয়ে একটি পার্টির ব্যবস্থা করেন শুক্রবার রাতে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে পরিবর্তন ঘটতে থাকে সবার। তবে এ পরিবর্তন হয় তাদের মানসিক। আস্তে আস্তে বেপরোয়া হতে থাকে সবাই। এরপরই ঘটে যায় দুর্ঘটনা। এভাবেই সিনেমার গল্প এগিয়ে যাবে। এমনটাই বলছেন সিনেমার নির্মাতা বৎসল নীলকান্তন।

ভারতীয় গণমাধ্যমকে বৎসল নীলকান্তন বলেন, সিনেমায় সমাজের উচ্চ-মধ্যবিত্তদের বাস্তব জীবনের গল্প তুলে ধরা হয়েছে। যেখানে বাবা-মা ও সন্তানদের মধ্যে জীবন নিয়ে যে লুকোচুরি একে অপরের সঙ্গে করে থাকে, সেটাই ফুটিয়ে তোলা হয়েছে।

এই সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জুহি চাওলা ও বাবিল খান। ট্রেলারে দুজনের অভিনয়ের ঝলক ইতোমধ্যেই মুগ্ধ করেছে দর্শকদের।

বছর খানেক আগে ওটিটি দুনিয়ায় কাজ শুরু করেছেন জুহি চাওলা। এরই মধ্যে বেশ কয়েকটি ওয়েব সিরিজ ও ফিল্মে অভিনয় করেছেন। এসব সিরিজে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ও করেছেন নাইনটিজের জনপ্রিয় এই রোমান্টিক হিরোইন। তবে ফ্রাইডে নাইট প্ল্যান সিনেমায় তিনি বাবিল খানের মায়ের চরিত্রে থাকবেন।

সিনেমায় জুহি ও বাবিল ছাড়াও অভিনয় করেছেন অমৃত জয়ন। ফারহান আখতার ও রীতেশ সিদওয়ানির সঙ্গে সিনেমাটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন কাসিম জাগমাগিয়া।

সেপ্টেম্বরের এক তারিখে ‘ফ্রাইডে নাইট প্ল্যান’ নেটফ্লিক্সে দেখা যাবে।

Facebook Comments Box
বিষয় :

Posted ৮:৩৮ এএম | সোমবার, ০৭ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।