ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

পূজা ট্র্যাডিশনাল একটি বিষয়: অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   250 বার পঠিত

পূজা ট্র্যাডিশনাল একটি বিষয়: অপু বিশ্বাস

শুরু হল সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সবার মতো শোবিজ তারকারাও এ উৎসব ঘিরে আনন্দ উদ্‌যাপন করে থাকেন। ব্যতিক্রম নন চিত্রনায়িকা অপু বিশ্বাসও। তবে অপু বিশ্বাসের কাছে ছোটবেলার পূজার দিনগুলোই ছিল অনেক গর্জিয়াস।

ছোটবেলার পূজার স্মৃতি নিয়ে অপু বিশ্বাস একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেন, ‘ছোটবেলার পূজা তো অনেক গর্জিয়াস ছিল, অনেক পরিকল্পনা থাকত, অনেক আনন্দ থাকত। সারাবছর অপেক্ষায় থাকতাম কখন পূজা আসবে। এখনকার পূজার সঙ্গে সেই সময়ের তুলনা চলে না। এখন সব দিন একই রকম হয়ে গেছে। পেশাগত ব্যস্ততা আর পূজার ব্যস্ততা মিলেমিশে এক হয়ে গেছে।’

এবারের পূজা ঢাকাতেই উদযাপন করবেন বলে জানালেন অপু বিশ্বাস। পরিবার আর পরিচিতজনদের সঙ্গেই পূজার দিনগুলো রাঙিয়ে তুলবেন।

অপু বললেন, ‘পূজায় ঢাকাতেই আছি। অষ্টমীর দিন অঞ্জলি দেব। পূজা ট্র্যাডিশনাল একটি বিষয়। তাই সাজপোশাকে ট্র্যাডিশনাল বিষয়টি থাকবে। পূজার বিকেলগুলো পরিবারের সঙ্গে কাটাব। জয়কে নিয়ে এবার অনেক আনন্দ করব। ওকে নিয়েই এবারের সব পরিকল্পনা। পূজায় পরিবারের সদস্যদের সুন্দর সুন্দর উপহার দিচ্ছি। নিজেও পূজার উপহার পাচ্ছি।’

Facebook Comments Box

Posted ১১:২৬ এএম | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।