নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 275 বার পঠিত
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি নিয়ে আজ বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
সংস্থাটির উপ-সচিব মো. মাহবুব আলম শাহ রোববার (৬ এপ্রিল) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন।
এতে বলা হয়েছে, সোমবার বেলা ১১টায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বাধীন-সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্যসূচিতে রাখা হয়েছে রাজনৈতিক দলের নিবন্ধন ও নির্বাচন আচরণ বিধি পরিবীক্ষণ কার্যক্রম।
Posted ৪:৪৯ এএম | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।