ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

‘নানা প্রতিবন্ধকতা’র কথা জানালেন প্রিয়াংকা

  |   সোমবার, ২০ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   250 বার পঠিত

‘নানা প্রতিবন্ধকতা’র কথা জানালেন প্রিয়াংকা

অভিষেকের বছর দুয়েকের মধ্যেই বলিউডে নিজের জায়গাটা পোক্ত করেছিলেন প্রিয়াংকা চোপড়া। সেই সঙ্গে অর্জন করেন আকাশচুম্বী জনপ্রিয়তাও; কিন্তু এতেই তৃপ্ত হননি।

কারণ তার স্বপ্ন ছিল আরও বড়, হলিউডে প্রতিষ্ঠিত হওয়া; কিন্তু চাইলেই কি সুযোগ মেলে? প্রিয়াংকা একপ্রকার দ্বারে দ্বারে ঘুরে, শ্রম-সাধনা দিয়ে কাজ পান। ২০১৭ সালে ‘বেওয়াচ’ ছবির মাধ্যমে তার হলিউডে অভিষেক হয়। এর পর টানা কাজ করছেন। সিনেমা থেকে টিভি পর্দা, ফ্যাশন শো থেকে অ্যাওয়ার্ড অনুষ্ঠান- সবখানেই ‘বাজিরাও মাস্তানি’ তারকার সরব উপস্থিতি।

এই সাফল্যের পেছনে আছে দীর্ঘ সংগ্রামের গল্প। টপকাতে হয়েছে নানা প্রতিবন্ধকতা; কিন্তু সবচেয়ে বড় বাধা কী ছিল, সেটাই এবার জানালেন প্রিয়াংকা, ‘আমার মনে হয়, যেটা মূল পরিবর্তন এনেছে তা হলো- স্ট্রিমিং। যখন এটা এলো- তখনই কনটেন্টগুলো বৈশ্বিক হওয়া জরুরি হয়ে পড়ে। একজন ভারতীয় অভিনেত্রী হিসেবে সবচেয়ে বড় যে বাধার সম্মুখীন হয়েছি, তা হলো- আমি কতখানি যোগ্য, সেটা দেখানোর জায়গাটা সীমাবদ্ধ ছিল। সেই পরিস্থিতি এখন পরিবর্তন হয়েছে।’

আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয়তা পেয়েও ক্ষান্ত হননি প্রিয়াংকা। এখনো তিনি মনে করেন, অনেক দূর যেতে হবে। তার মতে, কাজটা যখন শিল্প, তখন সেখানে প্রতিনিয়তই নতুন কিছু করার সুযোগ থাকে। প্রিয়াংকা অভিনীত নতুন একটি হলিউড সিরিজ মুক্তি পাচ্ছে আগামী ২৮ এপ্রিল। এর নাম ‘সিটাডেল’। তার সঙ্গে অভিনয় করেছেন রিচার্ড ম্যাডেন, স্ট্যানলি টুসি, লেসলি ম্যানভাইল প্রমুখ।

Facebook Comments Box

Posted ১২:৪৯ এএম | সোমবার, ২০ মার্চ ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।