ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিতে শিক্ষক নিহত, বন্দুকধারীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   19 বার পঠিত

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিতে শিক্ষক নিহত, বন্দুকধারীর আত্মহত্যা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরাঞ্চলীয় উপকণ্ঠে একটি স্কুলে এক শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। হামলার পর বন্দুকধারী শিক্ষার্থী নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার নন্তাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলার দেবসিরিন নন্তাবুরি স্কুলে এ ঘটনা ঘটে।

নন্তাবুরি প্রাদেশিক পুলিশ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল দেচরাপি কোংদি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, হামলায় এক শিক্ষক নিহত হয়েছেন। আহত চারজনের মধ্যে একজন শিক্ষক ও তিনজন শিক্ষার্থী রয়েছেন।

তবে হামলাকারী শিক্ষার্থীর পরিচয় কিংবা হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর স্কুলটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। প্রকাশিত ছবিতে আতঙ্কিত শিক্ষার্থীদের স্কুল প্রাঙ্গণ থেকে সারিবদ্ধভাবে বের হয়ে যেতে দেখা গেছে।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ শিক্ষাবর্ষে দেবসিরিন নন্তাবুরি স্কুলে প্রায় ৩ হাজার ১০০ শিক্ষার্থী ও ১৪৭ জন শিক্ষক ছিলেন।

থাইল্যান্ডে শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুক হামলার ঘটনা এবারই প্রথম নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির দক্ষিণাঞ্চলের হাত ইয়াই জেলায় একটি স্কুলে বন্দুক হামলায় এক শিক্ষক নিহত এবং এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছিল।

নন্তাবুরির সর্বশেষ এই ঘটনা দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: সিএনএন ও রয়টার্স

Facebook Comments Box

Posted ৬:১৩ এএম | শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।