ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

তৃপ্তির উত্থানে বাদ পড়ছেন কিয়ারা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   134 বার পঠিত

তৃপ্তির উত্থানে বাদ পড়ছেন কিয়ারা

বলিউড ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে পরিচালক-প্রযোজকদের পছন্দের তালিকায় রয়েছেন তৃপ্তি দিমরি। আর এ কারণেই একের পর এক ছবির কাজ হাতছাড়া হচ্ছে বলিউডেরই আরেক অভিনেত্রী ন্যাশনাল ক্র্যাশ খ্যাত কিয়ারা আদভানির।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফের এক প্রতিবেদন থেকে জানা যায়, ধর্মা প্রোডাকশনের ‘গুড নিউজ’ ছবিতে কিয়ারা অভিনয় করলেও, এ প্রোডাকশনের পরের ছবি ‘ব্যাড নিউজ’-এ কিয়ারার পরিবর্তে কাস্ট করা হয়েছে তৃপ্তিকে।

এছাড়া ‘ভুল ভুলাইয়া টু’ ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে কিয়ারার রসায়ন জমলেও ‘ভুল ভুলাইয়া থ্রি’ ছবিতে কার্তিকের সঙ্গে দেখা যাচ্ছে না কিয়ারাকে। এখানেও কিয়ারার পরিবর্তে তৃপ্তিকেই বেছে নিয়েছেন পরিচালক ও প্রযোজকরা।

তাই বলিপাড়ায় গুঞ্জন উঠেছে, তৃপ্তির উত্থানে যেন ক্যারিয়ার অনেকটাই ফিকে হয়ে গেছে কিয়ারার। মূলত সাহসী দৃশ্যে অভিনয় করার দক্ষতাতেই কিয়ারার থেকে ছবি ছিনিয়ে নিচ্ছেন তৃপ্তি, এমনটাই মতামত সিনে বোদ্ধাদের। এ বিষয়ে অবশ্য মিডিয়ায় এখনও কোনো মন্তব্য করতে দেখা যায়নি কিয়ারাকে।

এদিকে ভক্তরা অবশ্য বলছেন, ক্যারিয়ার এখনও উজ্জ্বল কিয়ারার। অভিনেত্রীর হাতে রয়েছে বেশ কয়েকটি বিগ বাজেটের ছবি। এসব ছবিতে কিয়ারার বিপরীতে অভিনয় করার কথা রয়েছে রাম চরণ, জুনিয়র এনটিআর, হৃতিক রোশনের মতো তারকাদের।

তাই বলিউড ইন্ডাস্ট্রিতে কিয়ারা তার  জায়গা ধরে রাখতে পারছেন কি না, নাকি সে স্থান দখল করে নিচ্ছেন তৃপ্তি; তা সময় গড়ালেই জানা যাবে।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘ফাগলি’ ছবিতে অভিনয় করার মাধ্যমে বলিউডে পা রাখেন কিয়ারা। তবে দর্শকজনপ্রিয়তা পান ২০১৯ সালে ‘কবীর সিংহ’ ছবির মাধ্যমে। অন্যদিকে, ২০১৭ সালে ‘পোস্টার বয়েজ’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন তৃপ্তি। তবে ২০২৩ সালে ‘অ্যানিমেল’ ছবিতে অভিনয় করে দর্শকজনপ্রিয়তার স্বাদ পান তিনি।    

Facebook Comments Box

Posted ২:৪৯ পিএম | বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।