ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   271 বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শাস্তি দাবি

‘মব সন্ত্রাস’ বন্ধে সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে গত বুধবার বিবৃতি দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭১ জন শিক্ষক।

তাদের ‘ফ্যাসিস্টের দোসর’ ও ‘গণহত্যার হুকুমদাতার পৃষ্ঠপোষক’ আখ্যা দিয়ে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে সাদা দলের শিক্ষকেরা এ দাবি জানান।

বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুস সালাম বলেন, ‘আমরা এসব চিহ্নিত দোসরদের অবিলম্বে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। আমরা ভিসি স্যারকে জানিয়েছি, বিভিন্ন প্রশাসনিক পদে থাকা ফ্যাসিস্ট দোসরদের মধ্যে যারা এখনও বহাল আছেন, তাদের দ্রুত অপসারণ করতে হবে। যারা শিক্ষার্থী ও নিরীহ মানুষের হত্যার সঙ্গে জড়িত, তাদের উচ্চতর পদে পদোন্নতি দেওয়া উচিত নয়।’

সাদা দলের আরেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবুল কালাম সরকার বলেন, ‘সম্প্রতি ফাঁস হওয়া একটি রেকর্ডে আপনারা দেখেছেন, জুলাই আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের ওপর গুলি করার নির্দেশ দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। এই গণহত্যার হুকুমদাতা ও তার পৃষ্ঠপোষকদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর যেসব চিহ্নিত দোসর রয়েছে, তাঁরা গতকাল (বুধবার) একটি বিবৃতি দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।’

এই দাবিতে আগামী রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাদা দলের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচির কথা জানান আবুল কালাম সরকার।

সাদা দলের এই যুগ্ম আহ্বায়ক বলেন, ‘গত বছরের ৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক গণভবন থেকে শেখ হাসিনাকে হত্যাকাণ্ডে উৎসাহিত করেছেন ও পরামর্শ দিয়েছেন, নিজেদের ‘‘বুদ্ধিজীবী’’ পরিচয়ে তাকে সহায়তা করেছেন, তাদের চিহ্নিত করে দ্রুততম সময়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

Facebook Comments Box

Posted ৪:৪৯ এএম | শুক্রবার, ১১ জুলাই ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।