ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

টেইলর সুইফটের কনসার্টের কারণে ২.৩ মাত্রার ভূমিকম্প!

  |   সোমবার, ৩১ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   111 বার পঠিত

টেইলর সুইফটের কনসার্টের কারণে ২.৩ মাত্রার ভূমিকম্প!

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটল শহরের এক কনসার্টে ভূমিকম্প তৈরি করেছেন জনপ্রিয় মার্কিন পপ তারকা টেইলর সুইফট। গত ২২ ও ২৩ জুলাই সিয়াটলের লুমেন ফিল্ডে টেইলর সুইফটের ইরাস ট্যুরের অংশ হিসেবে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। এই দুই রাতের কনসার্টে মোট ১ লাখ ৪৪ হাজার দর্শক উপস্থিত ছিলেন।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্বের অধ্যাপক ডক্টর জ্যাকি ক্যাপলান-অরবাক জানিয়েছেন, টেইলর সুইফটের কনসার্ট যে পরিমাণ কম্পন তৈরি করেছে তা ২ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের সমান।

কনসার্টে উপস্থিত দর্শকদের লাফালাফি এবং কনসার্টের সাউন্ড সিস্টেমের কারণে এই কম্পন তৈরি হয়েছিল।

টেইলর সুইফটের এ কনসার্ট ২০১১ সালের ‘বিস্ট কোয়েক’-এর রেকর্ড ভেঙে দিয়েছে। ‘বিস্ট কোয়েক’ ২০১১ সালে আমেরিকান ন্যাশনাল লিগ ফুটবল (এনএফএল) মাঠে দর্শকদের উল্লাসের কারণে তৈরি হয়েছিলো। যার  ভূকম্পন ছিল ২ মাত্রার ভূমিকম্পের সমান এবং সুইফটের কনসার্টের ভূকম্পন থেকে ০.৩ কম।

এই বিষয়ে সুইফট তার ইনস্টাগ্রামে পোস্ট করে বলেছেন  “সিয়াটেল সত্যিই আমার প্রিয় উইকএন্ডগুলির মধ্যে একটি ছিল। উল্লাস, চিল্লানো, লাফানো, নাচ, গান সবকিছুর জন্য আপনাদের ধন্যবাদ। ”

Facebook Comments Box

Posted ২:৪২ এএম | সোমবার, ৩১ জুলাই ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।