ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

জোট গঠনে পর্দার আড়ালে তৎপরতা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   468 বার পঠিত

জোট গঠনে পর্দার আড়ালে তৎপরতা

আগামী সংসদ নির্বাচন ঘিরে নতুন পথে রাজনীতি। নানা ইস্যুতে কয়েকটি দল আন্দোলন নিয়ে রাজপথে থাকলেও ভেতরে ভেতরে তারাও নির্বাচনমুখী। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ভোটের হিসাব-নিকাশও। নির্বাচনি জোট গঠনেও পর্দার আড়ালে চলছে নানা আলোচনা ও তৎপরতা। কোন দল কোন জোটে যাবে, তা নিয়েও জনমনে কৌতূহল রয়েছে। তবে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামী আলাদা পথেই হাঁটছে। দল দুটি পৃথক জোট গঠনে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করছে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি-এনসিপিরও জোট গঠনের সম্ভাবনা রয়েছে। এছাড়া বামপন্থি দলগুলোর একটি জোট এবং কয়েকটি ইসলামি দল মিলে আরেকটি জোট গঠনের গুঞ্জন রয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে জোট ও সমঝোতার বিষয়টি নতুন কিছু নয়। নির্বাচন এলেই এমন ঘটনা আগেও দেখা গেছে। তবে এবার প্রেক্ষাপট একটু ভিন্ন। দলের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ায় এখন দৃশ্যপটে নেই আওয়ামী লীগ। তাই ভোট ও মাঠের রাজনীতিতে বিএনপি এখন দেশের অপ্রতিদ্বন্দ্বী জায়গায় রয়েছে। আবার অপেক্ষাকৃত ভালো অবস্থানে আছে এক সময়ের বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের অংশীদার ও মিত্রদল জামায়াতে ইসলামীও। তবে নির্বাচনকে সামনে রেখে জোট গঠন অথবা সমঝোতাসহ নানা কৌশল গ্রহণের পরিকল্পনা সঠিকভাবে না নিতে পারলে নেতৃত্বে থাকা দল প্রত্যাশিত ফলাফল নাও পেতে পারে। বিশ্লেষকদের মতে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসাবে নিউইয়র্কে যাচ্ছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির গুরুত্বপূর্ণ চার নেতা। নির্বাচনকে সামনে রেখে তাদের এ সফর নানা ইঙ্গিত দিচ্ছে, যা তারা দেশে ফিরলে কর্মকাণ্ডে প্রতিফলিত হবে। সার্বিক বিবেচনায় মনে হচ্ছে দলগুলোর মধ্যে যেসব ইস্যু নিয়ে এখন মতবিরোধ দেখা যাচ্ছে, তা দ্রুতই সমাধান হয়ে যাবে-এমন প্রত্যাশা সবার।

জোট গঠন নিয়ে বিএনপি, জামায়াতসহ ফ্যাসিবাদবিরোধী অন্তত বিশটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা হয়েছে যুগান্তরের। আলাপকালে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে এবার কোনো দলের এককভাবে অংশ নেওয়ার সম্ভাবনা কম। তারা হয় জোট, না হয় আসন সমঝোতা করে ভোটে অংশ নেওয়ার পক্ষে। দলগুলোর মধ্যে এখন পর্যন্ত যেটুকু তৎপরতা তা থেকে জানা যায়, সমমনা দল ও জোট নিয়ে বিএনপি একটি বড় জোট করতে পারে। পাশাপাশি কয়েকটি দলের সঙ্গে আসন সমঝোতাও হতে পারে। অন্যদিকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ ইসলামি দলগুলোর পৃথক জোট বা আসন সমঝোতা হতে পারে। পাশাপাশি এনসিপিরও জোট গঠনের সম্ভাবনা রয়েছে উদারপন্থি বলে পরিচিত কয়েকটি দলকে নিয়ে। এছাড়া বাম ও ইসলামি দলগুলোর আরও দুটি পৃথক জোট গঠনের তৎপরতা আছে। তবে এখন যা-ই করা হোক না কেন নির্বাচনের তফশিলের পর আনুষ্ঠানিকভাবে জোট কিংবা সমঝোতার বিষয়টি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

Facebook Comments Box

Posted ৮:২৩ এএম | শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।