নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৯ জুলাই ২০২৪ | প্রিন্ট | 147 বার পঠিত
জামালপুর- সরিষাবাড়ি সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে স্লইচগেট মোড়ে সড়কের পাশ থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে এলাকার লোকজন সড়কের পাশে এক যুবকের মরদেহ দেখে পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। নিহতের পরনে একটি সাদা রঙের পায়জামা ছিল বলে জানিয়েছে পুলিশ।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির বলেন, ‘সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের জামালপুর- সরিষাবাড়ি সড়কের পাশে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখে এলাকার লোকজন খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে।’
তিনি জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তের পর হত্যার বিষয়ে নিশ্চিত হতে পারবো। এ ব্যাপারে সদর থানায় মামলা নেয়া হবে। পরিচয় নিশ্চিত হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
Posted ১১:১৬ এএম | সোমবার, ২৯ জুলাই ২০২৪
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।