| বুধবার, ১২ জুলাই ২০২৩ | প্রিন্ট | 161 বার পঠিত
সম্প্রতি শাহরুখে খানের নতুন সিনেমা ‘জওয়ানের’ প্রিভিউ প্রকাশ পেয়েছে। এই সিনেমায় একেবারেই ভিন্ন লুকে দেখা গেছে বলিউড বাদশাহকে।
জাওয়ান সিনেমার প্রিভিউ দেখে শাহরুখ খানকে প্রশংসায় ভাসালেন টাইগার অভিনেতা সালমান খান।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে সালমান খান ইনস্টাগ্রামে লিখেছেন, ‘পাঠান তরুণ (জওয়ান) হয়ে গেল। অসামান্য ট্রেলার। এই ধরনের সিনেমা আমাদের শুধুমাত্র প্রেক্ষাগৃহে দেখা উচিত।’
সালমানের এই পোস্টের নিচে বলিউড অভিনেত্রী টাবু ও সাবেক বিগ বস প্রতিযোগী আবদু রোজিক লাভ ইমুজি দেন।
মাত্র ২ মিনিট ১২ সেকেন্ডের প্রিভিউ প্রকাশ্যে আসার পরপরই ২ ঘণ্টায় প্রায় ৩.৪ মিলিয়ন ভিউ হয়েছে।
ভরপুর অ্যাকশন, হেলিকপ্টারে মারপিটের দৃশ্য, ট্রেনের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স থেকে কার চেজিং সবই আছে। সারা গায়ে ব্যান্ডেজ বেঁধে রণমূর্তি রূপেও দেখা মিলল শাহরুখের। বাদ গেল না বলিউডি মসালাদার গান-নাচের দৃশ্যও। রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিলেন ছবির নায়িকা দক্ষিণ ভারতের সুপারস্টার নয়নতারাও। এক ঝলকে আলো ছড়ালেন বলিউডের গ্ল্যামার গার্ল দীপিকা পাড়ুকোনও। অতিথি চরিত্রে এ সিনেমায় চমক দেবেন তিনি। প্রিভিউয়ে দেখা গেল শাড়ি পরে গুন্ডাদের পেটাচ্ছেন দীপিকা।
Posted ৮:০৫ এএম | বুধবার, ১২ জুলাই ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।