ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

জমজ সন্তানের মা হলেন অভিনেত্রী সুমাইয়া শিমু

  |   সোমবার, ২০ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   148 বার পঠিত

জমজ সন্তানের মা হলেন অভিনেত্রী সুমাইয়া শিমু

বিয়ের আট বছর পর যমজ সন্তানের মা হলেন অভিনয়শিল্পী সুমাইয়া শিমু। ৮ নভেম্বর সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে যমজ পুত্রসন্তানের জন্ম দেন এই অভিনয়শিল্পী।

রোববার (১৯ নভেম্বর) এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে সুমাইয়া শিমুকে স্বাগত জানিয়ে চয়নিকা চৌধুরী বলেন, আমাদের ড. সুমাইয়া শিমু। এই চমৎকার মেয়েটি জীবনের সবচেয়ে মধুরতম অধ্যায় প্রবেশ করেছে। ৮ নভেম্বর যমজ পুত্র সন্তানের মা হয়েছেন। অনেক অভিনন্দন তোমাকে শিমু। জানি মা হিসাবেও তুমি হবে অনন্য। সোনাবাবাদের জন্যে অনেক আশীর্বাদ আর তোমার জন্যে ভালোবাসা।

সুমাইয়া রহমান শিমুল যিনি সুমাইয়া শিমু নামে পরিচিত। শিমুর টেলিভিশন নাটকে অভিষেক হয় ১৯৯৯ সালে ‘এখানে আতর পাওয়া যায়’ নাটক দিয়ে। ধারাবাহিক নাটক ‘স্বপ্নচূড়া’ তার অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দেয়। একুশে টিভির ‘ললিতা’ নাটকের নামভূমিকায় অভিনয় করে প্রশংসিত হন সুমাইয়া।

পারিবারিকভাবে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলামকে বিয়ে করেন শিমু।

Facebook Comments Box

Posted ৩:০০ এএম | সোমবার, ২০ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।