| শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 121 বার পঠিত

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির লরির ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন। নিহত সবাই কর্ণফুলী গ্যাসলাইনের শ্রমিক ছিলেন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরকার গণমাধ্যমকে বলেন, লরিচাপায় নিহত তিন শ্রমিকের লাশ হাসপাতাল থেকে থানা হেফাজতে রাখা হয়েছে। চালক পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত লরিটি পুলিশের হেফাজতে আছে। নিহত ব্যক্তিদের বাড়িতে খবর পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে।
Posted ১০:০৭ এএম | শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।