ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

গান বাংলার তাপস কারামুক্ত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৮ জুন ২০২৫   |   প্রিন্ট   |   302 বার পঠিত

গান বাংলার তাপস কারামুক্ত

গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস জামিনে কারামুক্ত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৭ টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।

ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৪ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেফতার করা হয়। উত্তরা পূর্ব থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

গত ৯ ডিসেম্বর গুলশান থানার অস্ত্র দেখিয়ে মারধর করে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’–এর মালিকানা দখলের মামলায় কৌশিক হোসেন তাপসকে গ্রেফতারর দেখানো হয়।

গত ৭ মে রাজধানীর গুলশান থানার ভ্যান চালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এসব মামলায় তিনি জামিন পেয়েছেন।

Facebook Comments Box

Posted ৫:৫০ পিএম | বুধবার, ১৮ জুন ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।