বিনোদন ডেস্ক | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 7 বার পঠিত

বলিউডে নিজের বহুমুখী অভিনয়ের জন্য সুমাম কুড়িয়েছেন রণবীর সিং। রোম্যান্টিক থেকে শুরু করে কমেডি কিংবা অ্যাকশন সিনেমায় ম্যাজিক দেখিয়েছেন একের পর এক। তবে তার ক্যারিয়ারে এখন আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে ‘পদ্মাবত’ সিনেমায় আলাউদ্দিন খিলজি ও ‘ধুরন্ধর’-এর হামজা চরিত্র দুটি।
নেটিজেনরা আগ্রহ নিয়ে জানতে চেয়েছেন এই দুটির মধ্যে কোনটি রণবীরের কাছে বেশি চ্যালেঞ্জিং ছিল? সম্প্রতি এক পডকাস্টে রণবীরের ঘনিষ্ঠ ও ব্যবসায়িক সহযোগী নিকুঞ্জ বিয়ানি এই প্রসঙ্গে কথা বলেছেন।
তিনি জানান, খিলজির মতো শক্তিশালী নেতিবাচক চরিত্রে অভিনয় করা যতটা কঠিন ছিল, তার থেকেও বেশি চ্যালেঞ্জিং ছিল ‘ধুরন্ধর’-এর হামজা চরিত্র।
নিকুঞ্জ জানান, এই বিষয়ে একবার রণবীর নিজেও বলেছেন—হামজা চরিত্রের জন্য তাকে আরও গভীরে যেতে হয়েছে, মানসিক ও শারীরিকভাবে নিজেকে ভেঙে নতুনভাবে গড়তে হয়েছে।
অভিনেতার কথায়, তিনি এই চরিত্রে তিনশো শতাংশ দিয়েছেন, যা তার কেরিয়ারের অন্যতম কঠিন অভিজ্ঞতা।
উল্লেখ্য, সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘পদ্মাবত’-এ খিলজি চরিত্রে রণবীরের তীব্র-উন্মাদ অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।
অন্যদিকে, ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে হামজা চরিত্রে তাঁর অ্যাকশন ও আবেগের মিশেল নতুন প্রজন্মের দর্শকদের কাছে আলাদা জনপ্রিয়তা পেয়েছে।
সব মিলিয়ে, দুই চরিত্রই আইকনিক হলেও রণবীরের নিজের কথাতেই স্পষ্ট—একজন অভিনেতা হিসেবে তাঁকে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছে ‘ধুরন্ধর’-এর হামজা। সূত্র: সংবাদ প্রতিদিন
Posted ১১:৪৭ এএম | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।