শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ক্যান্সার সচেতনতা ও তহবিল সংগ্রহে সিসিআই-এর কনসার্ট

বিনোদন ডেস্ক   |   রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   78 বার পঠিত

ক্যান্সার সচেতনতা ও তহবিল সংগ্রহে সিসিআই-এর কনসার্ট

নিজেদের ধারাবাহিক সচেতনতা ও তহবিল সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে কানেক্ট ইনিশিয়েটিভ ফাউন্ডেশন (সিসিআই)। শুক্রবার রাজধানীর বিজয় সরণির বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে ‘হারমনি অব হোপ: ক্যান্সার কানেক্ট-এর জন্য কনসার্ট’ শিরোনামে এ আয়োজনে সংগীত পরিবেশন করে দেশের জনপ্রিয় ব্যান্ড রেনেসাঁ।

অনুষ্ঠানে কয়েকজন ক্যান্সার আক্রান্তের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। সংগীত-সংহতির মাধ্যমে ক্যান্সার আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর এই আয়োজনে উপস্থিত হয়ে বক্তব্য দেন কাজী ফার্মস গ্রুপের চেয়ারম্যান কাজী জাহেদুল হাসান।

ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. লুবনা মরিয়ম সংগঠনের কার্যক্রম উপস্থাপনা করেন। এছাড়া বিভিন্ন বিষয় তুলে ধরে ফাউন্ডেশনের সদস্য মুনিরা সুলতানা লামিয়া, আব্দুল্লাহ আল মামুন, আফরোজা পারভীন, ফাতেমা পারভীন, নুসরাত জাহান রাইসা, ডা. কানিজ ফাতেমা বক্তব্য দেন।

প্রসঙ্গত, ক্যান্সার কানেক্ট ইনিশিয়েটিভ ফাউন্ডেশন (সিসিআই ফাউন্ডেশন) একটি অলাভজনক, স্বেচ্ছাসেবা ভিত্তিক প্রতিষ্ঠান, যা ক্যান্সার রোগী, ক্যান্সারজয়ী ও তাদের পরিচর্যাকারীদের জন্য সহায়তা, তথ্য ও দিকনির্দেশনা প্রদান করে থাকে। চিকিৎসক, ক্যান্সারজয়ী, পরিচর্যাকারী এবং সমমনা ব্যক্তিদের সমন্বয়ে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের লক্ষ্য ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্তদের জন্য একটি শক্তিশালী ও সহানুভূতিশীল সহায়ক গোষ্ঠী গড়ে তোলা। সংবাদ বিজ্ঞপ্তি

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৮:৩০ এএম | রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।