| বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ | প্রিন্ট | 148 বার পঠিত

সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে দেশটির সব পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে কাতারের অন্যতম কয়েকটি সুপারমার্কেট। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশটি বৃহত্তম সুপার মার্কেট কর্তৃপক্ষ ‘সোক আল বালাদি’ জানিয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সেখানে সুইডিশ পণ্য বিক্রি বন্ধ থাকবে। এ সময় শেলফ থেকে সুইডিশ পণ্য নামিয়ে রেখে বয়কটের ঘোষণা দেয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়।
সুইডেনে গত ২৮ জুন পুলিশি নিরাপত্তায় ইরাকি যুবক সালমান মমিকা কুরআন অবমাননা করে ও পবিত্র গ্রন্থটির কয়েকটি পৃষ্ঠায় আগুন ধরিয়ে দেয়। এরপর গত ২০ জুলাই একই ঘটনার পুনরাবৃত্তি হয়। সালমান ইরাকের নাগরিক ও সুইডেনে আশ্রয়প্রার্থী হিসেবে ছিলেন। এ ঘটনায় সারা বিশ্বের মুসলমানরা ক্ষোভে ফেটে পড়ে এবং তীব্র প্রতিবাদ জানায়।
এ ঘটনার প্রতিবাদে অরগানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) তাদের বিশেষ দূতকে বহিষ্কার করে এবং জিসিসি সেক্রেটারি জেনারেল সুইডিশ কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়।
সুইডেন ছাড়াও ডেনমার্কে কোরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ, তুরস্ক, ইরাক, ইরান, মিসর ও সৌদি আরবসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিভিন্ন দেশ। এ ঘটনার পর সুইডিশ পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেন।
Posted ২:৫০ এএম | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।