ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত দুই তেল ট্যাংকার

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   21 বার পঠিত

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত দুই তেল ট্যাংকার

ওমানের খাসাব বন্দর ও হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলীয় জলসীমায় সামুদ্রিক মাইন বিস্ফোরণে দুটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। রাডার ও ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে রাতের আঁধারে ওই জলপথ অতিক্রমের চেষ্টা করার সময় জাহাজ দুটি বিস্ফোরণের শিকার হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত আইআরজিসি নেভির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, খাসাব বন্দরের প্রবেশমুখে প্রথম তেলবাহী ট্যাংকারটি সামুদ্রিক মাইনের সংস্পর্শে এসে বিস্ফোরিত হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। এর কিছুক্ষণ পর হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলে একটি অননুমোদিত জলপথ দিয়ে যাওয়ার সময় দ্বিতীয় ট্যাংকারটিও মাইন বিস্ফোরণের শিকার হয়।

আইআরজিসির দাবি, রাডার ও ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে নজরদারি এড়ানোর চেষ্টা করছিল ট্যাংকার দুটি। এ কারণে জাহাজ দুটি ঝুঁকিপূর্ণ জলপথ দিয়ে চলাচলের চেষ্টা করে।

এ ঘটনার পর হরমুজ প্রণালীর ওই জলপথকে মাইনযুক্ত ও অত্যন্ত বিপজ্জনক এলাকা হিসেবে ঘোষণা করেছে আইআরজিসি নেভি। ইরানি সামরিক বাহিনী জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ওই অঞ্চলের জলপথ দিয়ে চলাচলের সময় মার্কিন সামরিক বিমান কিংবা আকাশসুরক্ষা সহায়তাও বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিতে পারবে না।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইন বিস্ফোরণের এ ঘটনা মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

Posted ৭:১৩ এএম | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।