ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জিতলেন ফরাসী নারী নির্মাতা

  |   রবিবার, ২৮ মে ২০২৩   |   প্রিন্ট   |   166 বার পঠিত

কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জিতলেন ফরাসী নারী নির্মাতা

৭৬তম কান চলচ্চিত্র উৎসবে পাম দি’অর তথা স্বর্ণপাম জয় করেছে ‘অ্যানাটমি অব আ ফল’। তৃতীয় নারী হিসেবে কানের ইতিহাসে জাস্তিন ত্রিয়েত এই পুরস্কার অর্জন করলেন। এবার ২১টি চলচ্চিত্র নির্মাতার মধ্যে সাতজন নারী ছিলেন। তাঁদের মধ্যে শেষ হাসি হাসলেন তিনি।

স্বর্ণপামজয়ীর নাম ঘোষণার মাধ্যমে ফ্রেঞ্চ রিভিয়েরার কান শহরে টানা ১২ দিনের জমকালো আসরের পর্দা নামে গতকাল শনিবার রাতে।

ত্রিয়েতের এই সিনেমায় অভিনয় করেন জার্মান অভিনেত্রী সান্দ্রা হুলার। আর্থার হারারির সঙ্গে যৌথভাবে ত্রিয়েত এটির গল্প লেখেন। গল্পে দেখা যায়, দৃষ্টিশক্তিহীন সন্তান নিয়ে স্বামী ও স্ত্রীর সংসার।

সিনেমার গল্প এক নারীর স্বামীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। ক্রাইম, ড্রামা ও থ্রিলার ঘরানার এই সিনেমায় শেষে জানা যায়, স্বামী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত স্ত্রী নিজেই।

ঘটনা আরও টুইস্টের দিকে এগোয় হত্যাকাণ্ডের সাক্ষীকে কেন্দ্র করে। বাবার হত্যাকারী মা আর সে ঘটনার একমাত্র সাক্ষী তাদের অন্ধ ছেলে।

জটিল ধাঁধার এ গল্প কানের বিচারকদের পছন্দ হয়েছে–এ হত্যার পেছনে লুকিয়ে থাকা আরেক সত্য জানতে পেরে। আর সেই সত্যের জোরেই সিনেমাটিকে বিচারকদের পছন্দের শীর্ষে তুলে ধরে। ২০টি সিনেমা ও একটি তথ্যচিত্রের মধ্যে এ সিনেমাটিই হৃদয় ছুঁয়ে যায় দর্শক ও বিচারকদের।

২০২৩-এর আগপর্যন্ত আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবে নারী নির্মাতা হিসেবে স্বর্ণপামজয়ী ছিলেন জেন ক্যাম্পিয়ন ও জুলিয়া দুকুরনো। এবার সে তালিকায় তৃতীয় স্বর্ণপামজয়ী নারী নির্মাতা হিসেবে নাম লেখালেন জাস্টিন ত্রিয়েত।

Facebook Comments Box

Posted ৩:১৮ এএম | রবিবার, ২৮ মে ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।