ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কান চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন মাইকেল ডগলাস

  |   মঙ্গলবার, ০৯ মে ২০২৩   |   প্রিন্ট   |   161 বার পঠিত

কান চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন মাইকেল ডগলাস

কান চলচ্চিত্র উৎসবের ৭৬ তম আসরে বিশেষ সম্মাননা পাম দ’র দেয়া হবে একাডেমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব বিজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মাইকেল ডগলাসকে।

১৬ মে কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে। এই দিন সিনেমায় অবদান রাখার জন্য দুইবার অস্কারজয়ী অভিনেতা মাইকেল ডগলাসকে এই বিশেষ সম্মাননা দেয়া হবে। বুধবার খবরটি নিশ্চিত করেছেন কান চলচ্চিত্র উৎসবের আয়োজকরা।

৭৮ বছর বয়সী মাইকেল ডগলাসের ক্যারিয়ারে আছে ‘দ্য চায়না সিনড্রোম’, ‘বেসিক ইন্সটিক্ট’, ‘ফলিং ডাউন’ এবং ‘বিহাইন্ড দ্য ক্যান্ডেলাব্রা’র মতো সাড়া জাগানো সিনেমা। এই চারটি ছবিই কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল। এছাড়াও ডগলাসের জনপ্রিয় আরও দুটি সিনেমা হলো ‘ওয়াল স্ট্রিট’ ও ‘ফ্যাটাল অ্যাট্রাকশন।’

‘১৬ মে শুরু হয়ে ২৭ মে পর্যন্ত চলবে কান চলচ্চিত্র উৎসব ২০২৩। বিভিন্ন দেশ থেকে হাজির হবেন নির্মাতা, অভিনয়শিল্পী, সাংবাদিক, প্রযোজক, তারকা এবং চলচ্চিত্র ভক্তরা।

Facebook Comments Box

Posted ২:০৫ পিএম | মঙ্গলবার, ০৯ মে ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।