মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

কণ্ঠশিল্পী মমতাজের চার বাড়ি ও পূর্বাচলের প্লট জব্দের নির্দেশ

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   247 বার পঠিত

কণ্ঠশিল্পী মমতাজের চার বাড়ি ও পূর্বাচলের প্লট জব্দের নির্দেশ

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের ঢাকা ও মানিকগঞ্জে অবস্থিত চারটি বাড়ি, পূর্বাচলের একটি প্লটসহ একাধিক স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতির অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে এ আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, জব্দ হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে—ঢাকার মহাখালী ডিওএইচএসে একটি পাঁচতলা বাড়ি, মানিকগঞ্জের সিংগাইরে দুটি দুইতলা বাড়ি, মানিকগঞ্জ সদর এলাকায় একটি চারতলা বাড়ি এবং পূর্বাচলে ৯ কাঠা জমি। এছাড়া মানিকগঞ্জে ৫ শতাংশ, সিংগাইরে ৭ শতাংশ এবং সিংগাইরের আরেক স্থানে ৪১২ দশমিক ৫১ শতাংশ জমিও জব্দের আওতায় এসেছে।

মানিকগঞ্জে পৈতৃক সূত্রে পাওয়া একটি দুইতলা বাড়ি বাদে জব্দ হওয়া এসব সম্পত্তির মোট মূল্য দেখানো হয়েছে ১১ কোটি ৮১ লাখ ৭৩ হাজার ৫৮৪ টাকা।

দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম সম্পত্তি জব্দের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মমতাজ বেগম এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এসব সম্পত্তি জব্দ করা প্রয়োজন।

উল্লেখ্য, গত বছরের ১৩ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমানে তিনি হত্যাচেষ্টা ও দুর্নীতির একাধিক মামলায় কারাগারে রয়েছেন।

Facebook Comments Box

Posted ৭:৪৭ পিএম | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।