ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কণার কণ্ঠে আব্দুল করিম ও হাছন রাজার বিখ্যাত দুই গান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   397 বার পঠিত

কণার কণ্ঠে আব্দুল করিম ও হাছন রাজার বিখ্যাত দুই গান

দেশের জনপ্রিয় ও ব্যস্ত সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা। সাধারণত স্টেজ শোতে নিজের মৌলিক গান গেয়ে থাকেন তিনি। তবে দর্শকের অনুরোধে মাঝে মাঝে ফোক গানও করে থাকেন।

সম্প্রতি ‘আরটিভি ফোক স্টেশন সিজন সিক্স’র আয়োজনে কয়েকদিন আগে তার কণ্ঠে প্রকাশ হয়েছে হাছন রাজার ‘বাউলা কে বানাইলোরে হাছন রাজারে বাউলা কে বানাইল’ গানটি। হাছন রাজার লেখা ও সুর করা গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন জিকো ঘোষ। এটি প্রকাশের পরপরই কনার কণ্ঠে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ‘সখি তোরা প্রেম করিস না’ শিরোনামের আরেকটি গান গান প্রকাশ হয়েছে।

আব্দুল করিমের লেখা ও সুর করা এ গানের নতুন সংগীতায়োজন করেছেন আদিব কবির। এ প্রজেক্টের প্রধান হিসাবে আছেন সংগীতশিল্পী জুয়েল মোরশেদ। পহেলা বৈশাখে এটি স্বাধীন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। দুটি গান নিয়ে শ্রোতাদের আগ্রহ লক্ষণীয়।

এ প্রসঙ্গে কণা বলেন, ‘আমার মিউজিসিয়ানরা শ্রদ্ধেয় মরমি কবি হাছন রাজার বাউলা কে বাইল গানটি বেশ ভালোভাবেই মিউজিক অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছেন। যে কারণে আমি যে কোনো শোতে ফোক গানের প্রসঙ্গ এলে এ গানটি পরিবেশন করে থাকি। এ গানটি জিকো ঘোষ নতুন করে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করার পর আমার কাছে ভালো লেগে যায়। আর সখি তোরা প্রেম করিস না গানটি অনেক আগেই করা ছিল। গত ১২ এপ্রিল হঠাৎ করেই ভিডিওর কাজটি সম্পন্ন হয়। পরপর দুটি ফোক গান প্রকাশ পাওয়ায় ভালো লাগছে।’

এদিকে বর্তমানে স্টেজশো নিয়েই ব্যস্ত আছেন এ সংগীতশিল্পী। ১৮ এপ্রিল রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে একটি শোতে সংগীত পরিবেশন করেন তিনি। ২৪ এপ্রিল কণা কক্সবাজারে স্টেজ শোতে গান গাইবেন বলে জানিয়েছেন। এরপর ২৬ এপ্রিল ঢাকায় একটি শোতে অংশ নেবেন। ২৯ এপ্রিল সৌদি আরবের উদ্দেশে রওয়ানা হবেন। সেখানে প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে একটি শোতে সংগীত পরিবেশন শেষে আগামী ২ মে তিনি ঢাকায় ফিরবেন বলে জানান।

Facebook Comments Box

Posted ৪:৫০ এএম | রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।