| শনিবার, ১১ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 172 বার পঠিত
চলতি বছরটা যেন শুধুই শাহরুখ খানের। তার অভিনীত ‘জওয়ান’ বক্স অফিসে ব্লকবাস্টার হওয়ার পর মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যার্টফর্ম নেটফ্রিক্সে। সেখানেও গড়ল রেকর্ড।
তথ্য বলছে, প্রতি ঘণ্টায় ১৪.৯ মিলিয়ন ভিউ হয়েছে কিং খানের ‘জওয়ান’-এর। এছাড়া ২ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী সিনেমাটি দেখেন ৫.২ মিলিয়ন অনলাইন দর্শক।
নেটফ্লিক্স-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ‘জওয়ান’ ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বরের মধ্যে বিশ্বের সেরা ১০টি ইংরেজি নয় এমন সিনেমার তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।
রিপোর্ট অনুসারে, ভিউয়ের হিসাবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, কাতার এবং সিঙ্গাপুরের মতো এশিয়ান দেশগুলোতে ‘জওয়ান’ ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বরের মধ্যে প্রথম স্থানে রয়েছে।
অন্যদিকে, এশিয়ার বাইরে কেনিয়া, মরক্কো এবং নাইজেরিয়াতেও প্রথমসারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে। জানা যাচ্ছে, মোট ১৮টি দেশে ‘জওয়ান’ প্রথম ১০-এ স্থান করে নিয়েছে।
প্রসঙ্গত, ‘জওয়ান’ ওটিটি প্লার্টফর্মে আনকাট ভার্সনে মুক্তি পেয়েছে। অর্থাৎ সেন্সর বোর্ডে সিনেমার যে দৃশ্যগুলো বাদ পড়েছিল, ওটিটিতে সেসব রেখে মুক্তি দেওয়া হয়েছে।
সে কারণেই সিনেমাটি নিয়ে আবারও দর্শকেদের আগ্রহ তৈরি হয়েছে। যারা হলে গিয়ে সিনেমাটি দেখেছিলেন, তারা আবারও ‘জওয়ান’ দেখছেন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।
এদিকে `জওয়ান’ সিনেমাহলে ৮ সপ্তাহ ধরে চলছে। ইতোমধ্যে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ১১৪৭ কোটি রুপি। বাংলাদেশি টাকা যা ১৫০০ কোটি টাকারও বেশি। এবার ওটিটিতেও ধুমছে আয় করছেন ‘জওয়ান’।
এই সিনেমা পরিচালনা করেছেন সাউথ ইন্ডিয়ান নির্মাতা অ্যাটলি কুমার। প্রযোজনা করেছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। এতে কিং খান অভিনয় করেছেন দ্বৈত (বাপ-ছেলে) চরিত্রে। আরও আছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা ও প্রিয়মণি।
‘জওয়ান’-এ অল্প সময়ের জন্য অর্থাৎ ক্যামিও চরিত্র করেছেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত। এর আগে চলতি বছর মুক্তি পাওয়া শাহরুখের আরেক সিনেমা ‘পাঠান’ও বিশ্বব্যাপী হাজার কোটি টাকার উপরে আয় করে।
Posted ১২:৫২ পিএম | শনিবার, ১১ নভেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।