| শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 167 বার পঠিত
৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা শাহরুখ খান অভিনীত চলচ্চিত্র ‘জওয়ান’। মুক্তির পর সাত দিন হয়ে গেলেও এখনো এর আবেদন কমেনি। শুরু থেকে থেকে এখনো অনেক প্রেক্ষাগৃহে হাউজফুল যাচ্ছে এ সিনেমা। ভারতের বক্সঅফিসের তথ্য অনুযায়ী ইতোমধ্যেই ৫০০ কোটি রুপি আয় ছাড়িয়েছে ‘জওয়ান’। এবার অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমার ওটিটি স্বত্ব বিক্রি হয়েছে চড়া দামে। সূত্র: হিন্দুস্তান টাইমস
করোনা মহামারির পর দক্ষিণী সিনেমার দাপটে জৈলুশ হারাতে বসেছিলো বলিউড। একের পর এক হিন্দী ছবি ফ্লপ হচ্ছিল। তবে সেই দৃশ্য পাল্টে দিয়েছেন শাহরুখ খান। এ অভিনেতার ‘পাঠান’ মুক্তির পর রেকর্ড পরিমান ব্যবসা করে। এবার ‘জওয়ান’ যেনো সেই অবস্থাকে আরো স্থায়ী করলো। এ সিনেমা একের পর এক রেকর্ড ভেঙ্গে গড়ছে নতুন রেকর্ড।
জানা গেছে, খুব শিগগিরই ওটিটি প্লাটফর্মে দেখা যাবে ‘জওয়ান’। জনপ্রিয় প্লাটফর্ম ‘নেটফ্লিক্স’ ২৫০ কোটি রুপির বিনিময়ে এ সিনেমার ওটিটি স্বত্ব কিনে নিয়েছে। তবে কবে নাগাদ এই মাধ্যমে দেখা যাবে তা এখনো জানা যায়নি।
সিনেমাটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। এছাড়াও আরো রয়েছেন বিজয় সেতুপতি, প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, সঞ্জিতা ভট্টাচার্য, দীপিকা পাড়ুকোন প্রমুখ।
Posted ৫:৫৭ এএম | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।