ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এখন থেকে ৫ বছর পর আমি নিজেকে বিবাহিত হিসেবে দেখতে চাই: অনন্যা পান্ডে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   227 বার পঠিত

এখন থেকে ৫ বছর পর আমি নিজেকে বিবাহিত হিসেবে দেখতে চাই: অনন্যা পান্ডে

আম্বানি গ্রুপের কর্মচারী ও সাবেক মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেমের গুঞ্জন চলছে বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের। গত বছরের জুলাই মাসে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রতিটি অনুষ্ঠানেই দেখা গেছে অভিনেত্রীকে। সেই বিয়ের আসর থেকেই নাকি ওয়াকারের সঙ্গে চাঙ্কি পান্ডে কন্যার সম্পর্ক। বলিপাড়ায় এমনই আলোচনা-সমালোচনা শোনা গেছে।

সম্প্রতি ফোর্বসের এক সাক্ষাৎকারে অনন্যা পান্ডে নিজের বিয়ে ও সন্তান নিয়ে পরিকল্পনার কথা খোলাখুলি জানিয়েছেন। এমনকি নিজের পেশাগত ভবিষ্যৎ পরিকল্পনাও সামনে এনেছেন অভিনেত্রী। অনন্যা বলেন, ব্যক্তিগতভাবে এখন থেকে পাঁচ বছর পর আমি নিজেকে বিবাহিত হিসেবে দেখতে চাই। একটা সংসারে থিতু হবো, সুখী হবো এবং সন্তান নেওয়ার পরিকল্পনা চলবে। আর প্রচুর পোষ্য কুকুর থাকবে বলে জানান অভিনেত্রী।

চাঙ্কিকন্যার এমন বক্তব্যে স্বভাবতই উচ্ছ্বসিত তার ভক্ত-অভিনেত্রীরা। অভিনেত্রীর এ পরিকল্পনা জানার পর এ জল্পনায় কিছু সত্যতা রয়েছে বলে দাবি করেন তারা। কিন্তু অনেকে আবার প্রশ্ন করেন— ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে প্রেম যেহেতু, তা নিশ্চয়ই জোরালো হচ্ছে। তা হলে বিয়ে করলে ওয়াকার ব্ল্যাঙ্কোকেই করার সম্ভাবনা রয়েছে অনন্যা পান্ডের?

এর আগে নিজেই অনন্যার সঙ্গে প্রেমের ইঙ্গিত দিয়েছিলেন ওয়াকার। অনন্যার জন্মদিনে ইনস্টাগ্রামে একটি মিষ্টি শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন তিনি। অভিনেত্রীর একটি সুন্দর ছবি পোস্ট করেছিলেন। সেখানে দেখা গেছে, ওয়াকারের মাথায় নিজের মাথা এলিয়ে রেখেছেন অনন্যা। অভিনেত্রীর মুখে রয়েছে মিষ্টি হাসি। ওয়াকার লিখেছিলেন— শুভ জন্মদিন সুন্দরী। তুমি স্পেশাল। আমি তোমাকে ভালোবাসি অ্যানি!

Facebook Comments Box

Posted ১০:৩৮ এএম | শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।