ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৫ জুন ২০২৪ | প্রিন্ট | 226 বার পঠিত

উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (৫ জুন) সকাল ৮টা শুরু হয় ভোটগ্রহণ, চলবে বিকাল ৪টা পর্যন্ত। চতুর্থ ধাপে ৫৮ উপজেলায় ভোটগ্রহণ চলছে।
এদিকে, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে মোট ৬৭ হাজার ৭০৭ জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ৮ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপে ২৯ মে ভোটগ্রহণ সম্পন্ন হয়। চতুর্থ ও শেষ ধাপের ভোটগ্রহণ চলছে আজ।
অপরদিকে, ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত ২৩ উপজেলার মধ্যে ২০ উপজেলায় ভোটগ্রহণ ৯ জুন অনুষ্ঠিত হবে বলে এর আগে জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
Posted ৪:২৮ এএম | বুধবার, ০৫ জুন ২০২৪
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।