ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ইসলাম আমাকে মানসিক শান্তি দেয়: এ আর রহমান

  |   শুক্রবার, ২৮ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   132 বার পঠিত

ইসলাম আমাকে মানসিক শান্তি দেয়: এ আর রহমান

ভারতীয় সংগীত জগতে এ আর রহমানের তুলনা তিনি নিজেই। কিংবদন্তি এই শিল্পীকে ভালোবাসায় ভরিয়ে দেন মানুষ বরাবরই। তবে অনেকেই হয়তো জানেন না যে তিনি হিন্দু থেকে মুসলিম হয়েছেন। নব্বই দশকের শুরুতেই রহমান এবং তার পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেন। ক্যারিয়ারের শুরুতে এ আর রহমানের নাম ছিল দিলীপ কুমার। সনাতন ধর্মাবলম্বী ছিলেন তিনি। তার বাবা সংগীত পরিচালক আর কে শেখরের মৃত্যুর কয়েক বছর পর ইসলাম গ্রহণ করেন দিলীপ। তখনই নিজের নাম বদলে ‘আল্লারাখা রহমান’ রাখেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ধর্ম বদলের বিষয়ে এ আর রহমান বলেন, ‘ইসলাম আমাকে মানসিক শান্তি দেয়। কেউ আমাকে এ পথে আসতে বলেনি। আমি অনেক শান্তি পেতাম। মনে হচ্ছিল, সবই ঠিক চলছে। মনের ভেতর বিশেষ কিছু অনুভূতি কাজ করত। যে জিঙ্গেলগুলো প্রত্যাখ্যান করা হয়েছিল, প্রার্থনার পর সেগুলো কবুল হতে থাকল।’

এ আর রহমান আরও বলেন, ‘এটা ইসলামে ধর্মান্তরের বিষয় নয়। এটি মূলত সেই কেন্দ্রটি খুঁজে পাওয়া। নিজের ভেতরে তাগিদ অনুভব করা। এ ক্ষেত্রে আধ্যাত্মিক ও সুফি গুরুদের শিক্ষা ভূমিকা রেখেছে। আমার মায়ের চিন্তাও বিশেষ ভূমিকা রেখেছে। প্রত্যেক বিশ্বাসেই বিশেষ কিছু আছে। আমরা একটি বিশ্বাস বেছে নিয়েছি মাত্র। আমরা এর পক্ষে।’

এই সংগীতজ্ঞ আরও বলেন, ‘প্রার্থনা বেশ উপকারী। অনেক পতন থেকে এটি আমাকে রক্ষা করেছে। প্রার্থনার মধ্যে মনে হয়—আমাকে প্রার্থনা করতে হবে, তাই খারাপ কাজ করতে পারব না। অন্য ধর্মবিশ্বাসীরাও একই কাজ করেন। তারাও শান্তিকামী। আমি এভাবেই ভাবি।’

Facebook Comments Box

Posted ৬:১৫ এএম | শুক্রবার, ২৮ জুলাই ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।