শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ইরফান-সুনেরাহর সুখের সংসারে বোঝা হয়ে দাঁড়ায় আবুল হায়াত

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

ইরফান-সুনেরাহর সুখের সংসারে বোঝা হয়ে দাঁড়ায় আবুল হায়াত

সিনেমার অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ন’ডরাই সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। সেই সুনেরাহ এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন নাটকে অভিনয় নিয়ে। তাঁর অভিনীত ‘এটা আমাদেরই গল্প’ ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। সায়রা চরিত্র দর্শকের মাঝে আলোচিত হয়। এতে সুনেরাহর সঙ্গে আছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। ধারাবাহিকটিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তারা। পারিবারিক গল্পের এই ধারাবাহিকের বাইরে পারিবারিক গল্পের একক নাটকেও জুটি হয়েছেন তারা। নাম ‘যে বাঁধন যায় না ছেঁড়া’।

ইরফান সাজ্জাদ ও সুনেরাহ ছাড়াও এতে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত ও আশরাফুল আলম সোহাগ।

যে নাটকটির গল্পে দেখা যায়, সুখী দম্পতি সুনেরাহ ও ইরফান সাজ্জাদের পরিবারে বোঝা হয়ে দাঁড়ায় বাবা আবুল হায়াত। প্রথম দিকে বিষয়টি স্বাভাবিক থাকলেও পরে বেঁকে বসেন সুনেরাহ। এ নিয়ে সংসারে টানাপোড়েন শুরু হয় তাদের। বিপত্তিতে পড়েন ইরফান সাজ্জাদ। একদিকে স্ত্রী, অন্য দিকে বাবা। এমন পরিস্থিতিতে কী করবেন তিনি?

নাটকটি নিয়ে সুনেরাহ বলেন, পারিবারিক টানাপোড়েনের গল্প নিয়ে এই নাটক। অভিনয় করে ভালো লেগেছে। আমার বিশ্বাস দর্শকদেরও ভালো লাগবে।

ইরফান সাজ্জাদ বলেন, ‘চলতি বছর পারিবারিক গল্পের দিকে দর্শক বেশ আগ্রহী হয়েছেন। এ নাটকেও পিতা-পুত্রের সুন্দর একটি গল্প দর্শক দেখতে পাবেন। এ সময়ে এসে আমাদের পরিবারগুলোতে যা হচ্ছে পরিচালক সেটি তুলে ধরার চেষ্টা করেছেন।

জামাল হোসেনের প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। এটির গল্প ও চিত্রনাট্য করেছেন শফিকুর রহমান শান্তনু। সম্প্রতি রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে নাটকটি।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৩:০৭ পিএম | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।