ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

‘ইনসাফ’ কায়েম করতে ফুল আর কুড়াল হাতে ফারিণ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১২ মে ২০২৫   |   প্রিন্ট   |   443 বার পঠিত

‘ইনসাফ’ কায়েম করতে ফুল আর কুড়াল হাতে ফারিণ

কুরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা সঞ্জয় সমদ্দারের সিনেমা ‘ইনসাফ’। তার আগে একের পর এক এই সিনেমার অভিনয়শিল্পীদের লুক প্রকাশ করছেন নির্মাতা। ইতোমধ্যে শরিফুল রাজ এবং মোশাররফ করিমের লুক সামনে এসেছে। এবার সিনেমারে প্রধান নারী চরিত্র তাসনিয়া ফারিণের লুকও প্রকাশ করেছেন নির্মাতা।

সামাজিক মাধ্যমে প্রকাশিত লুক পোস্টারে ফারিণকে একেবারেই ভিন্ন আবহে দেখা গেছে। পোস্টারে এই অভিনেত্রীর এক হাতে ফুল আর অন্য হাতে কুড়াল দেখা গেছে।

ফেসবুকে সিনেমার পোস্টার প্রকাশ করে সঞ্জয় সমদ্দার লেখেন, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই..’। পোস্টারটি একই ক্যাপশনসহ নিজের পেজেও শেয়ার করেছেন তাসনিয়া ফারিণ।

এর আগে গত ৪ মে ‘ইনসাফ’ সিনেমায় মোশাররফ করিমের লুক প্রকাশিত হয়। সেখানে ভয়ংকর এক চিকিৎসকের রূপে ধরা দেন এই কিংবদন্তি অভিনেতা।

তারও আগে সিনেমার আরেক অভিনেতা শরীফুল রাজের রক্তস্নাত পোস্টার প্রকাশ করে নির্মাতা সঞ্জয় সমদ্দার।

তিনটি পোস্টার দেখে আন্দাজ করা যাচ্ছে অ্যাকশন ও থ্রিলার ঘরানার একটি সিনেমা হতে যাচ্ছে ‘ইনসাফ’। এই সিনেমা নিয়ে দীর্ঘ সময় পর প্রযোজনায় ফিরছে তিতাস কথাচিত্র।

Facebook Comments Box

Posted ৪:২৫ এএম | সোমবার, ১২ মে ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।