ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ইতিহাস জানতে ’মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্র দেখার আহ্বান প্রধানমন্ত্রীর

  |   বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   161 বার পঠিত

ইতিহাস জানতে ’মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্র দেখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্র থেকে ইতিহাসের অনেক অজানা তথ্য ও নতুন অধ্যায় সম্পর্কে জাতি জানতে পারবে। ছবিটি দেখলে বঙ্গবন্ধুর জীবন জানতে পারবেন। সবচেয়ে বড় কথা— আমার মা-বাবা পরিবার সম্পর্কে জানতে পারবেন। সবাইকে চলচ্চিত্রটি দেখার আহ্বান জানান।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রের প্রিমিয়ার শো’র উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী একথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ আগামীকাল দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ভারতে মুক্তি পাবে ২৭ অক্টোবর। এরপর বিশ্বের অন্যান্য দেশেও মুক্তি পাবে।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আরিফিন শুভ। চলতি বছরের ১৯ মে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে বায়োপিকটির ট্রেলার প্রচার করা হয়। ৩১ জুলাই দেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায় চলচ্চিত্রটির।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে। ২০১৯ সালে সিনেমাটির কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষে চলতি বছরের ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়। ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ। শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা।

অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে- খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া), মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান), এলিনা (বেগম খালেদা জিয়া) ও জায়েদ খান (টিক্কা খান)।

Facebook Comments Box
বিষয় :

Posted ৯:৪৮ এএম | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।