ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

আমি অবাক বিস্ময়ে দেখি— একটা মানুষ কীভাবে এত সুখী হয়: জায়েদ প্রসঙ্গে জয়

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   256 বার পঠিত

আমি অবাক বিস্ময়ে দেখি— একটা মানুষ কীভাবে এত সুখী হয়: জায়েদ প্রসঙ্গে জয়

ঢালিউডের জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় অভিনেতা জায়েদ খানের সুখী জীবনযাপন দেখে রীতিমতো হিংসুটে মন্তব্য করেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্টে এমনটাই জানিয়েছেন এ আলোচিত-সমালোচিত তারকা।

বাঙালির বিনোদনের বড় অভাব। যে কোনো একটা উপলক্ষ্যকে পেলে তা টেনেহিঁচড়ে বড় করে তারা উপভোগ করার চেষ্টা করেন, কিন্তু আসলে কি তা উপভোগ্য হয়? এ ক্ষেত্রে অভিনেতা জায়েদ খান ব্যতিক্রমধর্মী একজন মানুষ। তার আনন্দ যেন ফুরাবার নয়।

সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন শাহরিয়ার নাজিম জয়। সেই ভিডিও কেন্দ্র করেই জানালেন তার এ ঈর্ষার কথা। অভিনেতা বলেন,  উনি কোন অপরাধে অপরাধী কিংবা কোন রাজনৈতিক দলের সদস্য, সেটি আমি জানতে চাই না ।  তিনি বলেন, আমি অবাক বিস্ময় দেখি— একটা মানুষ কীভাবে এত সুখী হয়?

জয় বলেন, দলমত ও পলিটিকসের ঊর্ধ্বে ছোট্ট এই জীবনে মানুষের এই সুখকে আমি উপভোগ করি। পাশাপাশি হিংসাও করি। কারণ আমার বিবেক-বুদ্ধি এবং সংবেদনশীলতা আমাকে এ রকম আনন্দ করতে দেয় না। ভালো থাকেন ভাই। আপনার দ্বারা যেন কারও ক্ষতি না হয়। বিনোদন দিয়ে যান এভাবেই বলে জানিয়েছেন এ উপস্থাপক।

Facebook Comments Box

Posted ৩:৩৯ পিএম | বুধবার, ২২ অক্টোবর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।