মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

আজ বিটিভিতে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ইত্যাদি’

  |   রবিবার, ২৩ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   107 বার পঠিত

আজ বিটিভিতে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ইত্যাদি’

এবারো ঈদের বিনোদনে দর্শকদের বাড়তি আনন্দ দেওয়ার জন্য আসছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। ঈদের ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। বিশেষ এই পর্ব শুরু করা হয়েছে- ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ এ গানটি দিয়ে।

এবারের ইত্যাদিতে নৃত্যেও বৈচিত্র্য এনেছেন হানিফ সংকেত। ত্রিমাত্রিক নাচটি পরিবেশন করেন নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। ছন্দে ছন্দে একটি ব্যতিক্রমী আড্ডার আলোচনায় অংশগ্রহণ করেছেন অভিনয় তারকা শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, মীর সাব্বির ও শাহরিয়ার নাজিম জয়।
ছোটবেলায় ‘আদর্শলিপি’ কিংবা ’বাল্যশিক্ষায়’ পড়া কিছু নীতিবাক্য নিয়ে তৈরি করা হয়েছে দলীয় সংগীত। এ পর্বে অংশগ্রহণ করেছেন অভিনেতা মাহফুজ আহমেদ এবং চিত্রনায়িকা বুবলী।
ইত্যাদির শিল্প নির্দেশনা করেছেন মুকিমূল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী ছিলেন রানা সরকার ও মামুন মোহাম্মদ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে রবিবার (২৩ এপ্রিল) রাতা ৮টার বাংলা সংবাদের পর।
Facebook Comments Box
বিষয় :

Posted ৭:৫৩ এএম | রবিবার, ২৩ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।