| বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 153 বার পঠিত
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার প্রেমের গল্পে আবর্তিত হয়েছে সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। যেখানে পরিচালনার সঙ্গে প্রথমবারের মতো অভিনয়ও করেছেন ফারুকী। সিনেমাটি ৩০ নভেম্বর রাত ৮টার দিকে মুক্তি পাবে দেশের একটি ওটিটিতে।
‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমায় প্রথমবার অভিনয় করা নিয়ে মিশ্র মনোভাব ফারুকীর। তিনি বলেন, ‘অনেক দিন তো কাজ করছি। কখনো ভাবি নাই অভিনয় করব। সেটাও করা হয়ে গেল। ফলে এক ধরনের সংকোচ ভাব তো আছেই। একই সাথে উত্তেজনাও কাজ করছে। নিজেদের জীবন থেকে গল্প বের করার মধ্যে একটা দুর্বলতা আছে। কিন্তু হৃদয় খুঁড়ে বেদনা বের করে আনাই তো শিল্পীর কাজ।’
সিনেমাটি প্রসঙ্গে তিশা বলেন, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ইলহাম হওয়ার পর আমার প্রথম কাজ। রাইটার হিসেবে আমার প্রথম লেখা। ইলহামের প্রথম মিউজিক ভিডিও, একজন ডিরেক্টর ফারুকীর প্রথম অভিনয়- এই ফিল্মে অনেক কিছুই প্রথমবার ঘটেছে। আর যে কোনো প্রথম বিষয় মানুষের জীবনে অনেক স্পেশাল। তাই সিনেমাটি আমার জন্য অনেক স্পেশাল।’
এই সিনেমায় আরো অভিনয় করেছেন ইরেশ যাকের, ডলি জহুর, শরাফ আহমেদ জীবন প্রমুখ।
Posted ১২:৩১ পিএম | বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।