ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যে তিন তারকা

  |   রবিবার, ২৬ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   149 বার পঠিত

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যে তিন তারকা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রর্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রবিবার বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় সব মিলিয়ে প্রার্থী ঘোষণা করা হয়েছে ২৯৮টি। নারায়ণগঞ্জ-৫ ও কুষ্টিয়া-২ আসনের প্রার্থীর নাম আজ ঘোষণা করা হয়নি। তালিকায় দেখা গেছে, এবার শোবিজের তিনজন তারকা মনোনয়ন পেয়েছেন। তারা হলেন অভিনেতা আসাদুজ্জামান নূর ও ফেরদৌস আহমেদ। আরেকজন বাউলসম্রাজ্ঞী মমতাজ। এর আগে আসাদুজ্জামান নূর ও মমতাজ আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে এমপি হলেও নায়ক ফেরদৌস এবারই প্রথম নৌকার টিকিট পেলেন।

নীলফামারী-২ আসনে মনোনয়ন পেয়েছেন আসাদুজ্জামান নূর ও মানিকগঞ্জ-২ থেকে মনোনয়ন পেয়েছেন মমতাজ কণ্ঠশিল্পী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের টিকিট পেলেন চিত্রনায়ক ফেরদৌস। বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে তিনি লড়তে যাচ্ছেন ঢাকা-১০ আসন থেকে।

রবিবার বিকেল ৪টায় ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে তারকাদের বড় একটি অংশ আওয়ামী লীগের হয়ে মনোনয়ন সংগ্রহ করেন। তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, টাঙ্গাইল-১ আসন থেকে অভিনেতা সিদ্দিকুর রহমান, ঢাকা-১৪ থেকে ডিপজল, বরিশাল-৩ আসন থেকে নায়ক রুবেলের মতো তারকা। আরও মনোনয়ন কিনেছিলেন নায়ক শাকিল খান, ড্যানি সিডাক, শিমলা, শমী কায়সার, রোকেয়া প্রাচী।

Facebook Comments Box
বিষয় :

Posted ১২:১৬ পিএম | রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।