ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

অসুস্থ সংগীতের সম্রাট এলটন জন

  |   বুধবার, ৩০ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   165 বার পঠিত

অসুস্থ সংগীতের সম্রাট এলটন জন

বিদেশি গান শুনতে যারা ভালোবাসেন তাদের কাছে বেশ পরিচিত এই নামটি। সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ‘কোল্ড হার্ট’-র মতো অসংখ্য বিখ্যাত গানের এই কন্ঠশিল্পী। সূত্র: বিবিসি

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ৭৬ বছর বয়সী ব্রিটেনের এই সেরা গায়ক হঠাৎই তার বাড়ির মেঝেতে পা পিছলে পড়ে গুরুতর আহত হয়েছেন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। লন্ডনের মনাকোর প্রিন্সেস গ্রেস হাসপাতাল সেন্টারের অর্থোপেডিক বিভাগে প্রয়োজনীয় চিকিৎসা নেন এলটন।

ওই হাসপাতালে একদিনের চিকিৎসা শেষে এখন নিজ বাড়িতে অবস্থান করছেন তিনি। তবে এখনও পুরোপুরি সুস্থ নন এলটন। বাড়িতে অবস্থান করলেও চিকিৎসকের ফলোআপে থাকার নির্দেশ রয়েছে তার।

পিয়ানো প্রেমি এই শিল্পীর শৈশব থেকেই মিউজিকের প্রতি বেশি আগ্রহ ছিল। এ কারণে তার পরিবার তাকে ভর্তি করেন রয়্যাল একাডেমি অফ মিউজিক প্রতিষ্ঠানে। মাত্র ১৭ বছর বয়সে একটি ব্যান্ড দল গঠন করেন। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

অল্প সময়ের মধ্যে পেয়ে যান পপ তারকার খ্যাতিও। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, স্যাক্রিফাইস, কোল্ড হার্ট, আই ওয়ান্ট লাভ, আইস অন ফায়ার, ডোন্ট গো ব্রেকিং মাই হার্ট, ইওর সং, স্লিপিং উইথ দ্য পাস্ট ইত্যাদি। ক্যারিয়ারে তার কাজের স্বীকৃতি স্বরূপ ১৯৯৫ সালে এলটন পান অস্কার পুরস্কার। ৬ বার গ্র্যামি অ্যাওয়ার্ড, ১২ বার আইভর নোভেলো অ্যাওয়ার্ড এবং একবার টনি অ্যাওয়ার্ডের মতো সম্মানজনক পুরস্কারও রয়েছে তার অর্জনের ঝুলিতে।

গীতিকার, সুরকার, গায়ক ছাড়াও এলটনের ‘দানবীর’ নামেও খ্যাতি রয়েছে। ২৪ টিরও বেশি দাতব্য তহবিলে অর্থ সাহায্য করেন তিনি। সংগীত ও দাতব্যে অসামান্য অবদানের জন্যে ১৯৯৮ সালে দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে নাইট উপাধি পান। এছাড়া তিনি সিবিই বা ‘কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ পদকেও ভূষিত হয়েছেন।

তাই বিংশ এবং একবিংশ শতাব্দীর অধিকাংশ তরুণ সমাজের কাছে হৃদয় কাঁপানো এক নাম এলটন জন। নেট দুনিয়ায় এ শিল্পীর অসুস্থতার খবর প্রকাশের পর থেকেই ভক্তরা তার সুস্থতার অপেক্ষায় রয়েছেন। রিপোর্ট: জেরিন আহমেদ

Facebook Comments Box
বিষয় :

Posted ২:৪২ এএম | বুধবার, ৩০ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।