ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

অবসরের ৩ বছর পার না হলে সংসদ নির্বাচনে অংশগ্রহণ নয়: হাইকোর্ট

  |   সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   230 বার পঠিত

অবসরের ৩ বছর পার না হলে সংসদ নির্বাচনে অংশগ্রহণ নয়: হাইকোর্ট

সরকারি কর্মকর্তারা অবসরে যাওয়ার ৩ বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জিনাত হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

গত ১৯ জানুয়ারি সরকারি চাকরি থেকে অবসরের তিন বছরের মধ্যে জাতীয় নির্বাচন করা যাবে না- গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এমন বিধান কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার করা রিটের প্রাথমিক শুনানিকালে এ রুল জারি করা হয়।

সে সময় আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব ও লালমনিরহাটের জেলা প্রশাসককে বিবাদী রুলের জবাব দিতে বলা হয়।

উল্লেখ্য, নির্বাচনে সরকারি চাকরিজীবীদের অযোগ্যতার বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-১৯৭২-এর ১২ (১) (চ) ধারায় বলা হয়, প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা প্রতিরক্ষা কর্ম বিভাগের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসরে গেছেন এবং এ পদত্যাগ বা অবসরে যাওয়ার পর তিন বছর অতিবাহিত না হয়ে থাকে, তাহলে নির্বাচনে অংশ নিতে পারবেন না।

এ বিধান চ্যালেঞ্জ করে অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল শামীম কামাল হাইকোর্টে রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এসএম আজিম।

Facebook Comments Box

Posted ৬:৪৩ এএম | সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।