ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

অবশেষে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন তানজিন তিশা

  |   শনিবার, ২৫ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   166 বার পঠিত

অবশেষে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন তানজিন তিশা

অবশেষে সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। আজ শনিবার দুপুর ১২টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। তারপর বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হলে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।

অভিনয়শিল্পী সংঘ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের উদ্যোগে চলমান ইস্যুর সমাধান হয়।

সাংবাদিকদের উদ্দেশ্যে তানজিন তিশা বলেন, আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতায় আজ আমি অভিনয়শিল্পী তানজিন তিশা। আমি কয়েকদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম। সেখান থেকে বাসায় ফেরার পর দেখলাম দু-একটি নিউজ পোর্টাল আমার আত্মহত্যার চেষ্টা শিরোনামে নিউজ করেছে। এমন সময় সাংবাদিক তামিম যার সঙ্গে আমার পূর্ব পরিচয় নেই সে আমাকে একটি টেক্সট করে যেটি পড়ে আমার কাছে মনে হয়েছে প্রশ্নটি এই সময়ের জন্য যৌক্তিক ছিল না। আমি ভাবতেই পারিনি এই সময়ে আমাকে কেউ এমন বিষয়ে টেক্সট করতে পারে বা একজন নারীকে এমন প্রশ্ন করতে পারে। আমি নিজেকে সামলাতে না পেরে উত্তেজিত হয়ে তাকে কল দিয়ে টেক্সটের বিষয় নিয়ে নিউজ করলে আমি সর্বোচ্চ ব্যবস্থা নেব বলি। আমি তার সঙ্গে ফোনে যে শব্দ উচ্চারণ করেছি আমি জানি আমি তা সঠিক নয়। পরবর্তীতে আমি আমার ভুল বুঝতে পেরে সকলের কাছেই দুঃখপ্রকাশ করেছি।

তানজন তিশা আরও বলেন, যারা সবসময় আমার পাশে ছিলেন আছেন এবং আমার সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ডিবি প্রধান হারুন বলেন, অভিনয়শিল্পী তানজিন তিশা আমাদের কাছে একটি অভিযোগ করেছে। সেটা আজ উভয় পক্ষ বসে সমঝোতা করে তিশা তার অভিযোগ প্রত্যাহার করেছেন।

Facebook Comments Box
বিষয় :

Posted ১২:১৪ পিএম | শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।