মঙ্গলবার ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

প্রকাশ্যে এলো পাঠান-টাইগারের থিম সং

  |   বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   85 বার পঠিত

প্রকাশ্যে এলো পাঠান-টাইগারের থিম সং

চলতি বছরের ২৫ জানুয়ারি উন্মাদনার ঝড় তুলে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের বহুল প্রত্যাশিত সিনেমা ‘পাঠান’। সিনেমাটি রীতিমতো বক্স অফিসের সব রেকর্ড ভেঙে ফেলে। বিশ্বজুড়ে প্রায় ১০০০ কোটি টাকার ব্যবসা করে এই সিনেমা।

‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে দেখা গিয়েছিল। শুধু তাই নয়, বিশেষ ঝলক হিসেবে দেখা দিয়েছিলেন ‘টাইগার’খ্যাত সালমান খানও। অর্থাৎ ‘টাইগার রূপী সালমান আর পাঠান রূপী শাহরুখের ক্রসওভার দেখা গিয়েছিল সিনেমাটির বিশেষ দৃশ্য। স্বাভাবিকভাবেই বলিউডের দুই খানকে একসঙ্গে পর্দায় দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা। আর তাদের সেই ক্রসওভারের দৃশ্যটি রীতিমতো আইকনিক দৃশ্য হিসেবে পরিচিতি পায়।

বুধবার (১৯ এপ্রিল) ইয়াশ রাজ ফিল্মস পাঠান এবং টাইগারের ক্রসওভারের থিম সং প্রকাশ্যে নিয়ে এসেছে।এখানে পাঠান সিনেমায় শাহরুখ এবং সালমানকে একসঙ্গে যে আইকনিক দৃশ্যে দেখা গিয়েছিল সেটার সঙ্গে এই গানটিকে প্রকাশ করা হয়েছে। পাঠান টাইগার ক্রসওভারের গানটি কম্পোজ করেছেন বিশাল শেখর।

গুঞ্জন রটেছে আসন্ন টাইগার-৩ সিনেমায় নাকি আবারও পাঠান এবং টাইগার ক্রসওভার দেখা যাবে। কিন্তু তার আগে আপাতত পাঠান সিনেমার থিম সং প্রকাশ্যে আনা হলো। এখানে শাহরুখ আর সালমানকে একত্রে শত্রুদের পিটিয়ে শায়েস্তা করার যে দৃশ্য সেটা দেখা যাচ্ছে। ফলে এখান থেকেও খানিক আভাস মিলছে যে, দুই তারকাকে আবার টাইগার-৩তে দেখা গেলেও যেতে পারে।

সালমান খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার ৩ এ বছরের দীপাবলিতে মুক্তি পেতে চলেছে। আপাতত আগামীকাল ঈদ উপলক্ষ্যে আসছে সালমান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’।

Facebook Comments Box

Posted ৩:১৪ পিএম | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।