| বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | প্রিন্ট | 71 বার পঠিত

নিজ নিজ ক্ষেত্রে গৌরবময় ও অসামান্য অবদানের জ্ন্য নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক পুরস্কার ‘স্বাধীনতা পুরস্কার-২০২৩’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই পুরস্কার বিতরণ করেন।
’স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে পদক পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শামসুল আলম, প্রয়াত লেফটেন্যান্ট এজি মোহাম্মদ খুরশিদ (মরণোত্তর), শহীদ খাজা নিজামউদ্দিন ভুঁইয়া (মরণোত্তর) ও মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম।
সাহিত্যে ড. মোহাম্মদ মাইনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন) (মরণোত্তর), সাংস্কৃতিক বিভাগে পবিত্র মোহন দে এবং ক্রীড়ায় এএসএম রকিবুল হাসান পুরস্কার পেয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগকে ‘সোশ্যাল সার্ভিস/পাবলিক সার্ভিসেস’ বিভাগে পুরস্কার দেয়া হয়েছে।
’গবেষণা ও প্রশিক্ষণ ‘ বিভাগে পেয়েছেন বেগম নাদিরা জাহান (সুরমা জাহিদ) ও ড. ফেরদৌসী কাদরী।
এর আগে গত ৯ মার্চ স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ।
পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে একটি স্বর্ণপদক, একটি সার্টিফিকেট এবং সম্মানী চেক দেয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব মো, মাহবুবুল হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন এবং পদকপ্রাপ্তদের সংক্ষিপ্ত জীবন বিবরণী তুলে ধরেন।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ড. ফেরদৌস কাদরী নিজের অনুভূতি ব্যক্ত করেন।
Posted ৮:১৩ এএম | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।